আজ সারাদিন ঘটনাবলি থেকে যা শেখা হলো-
১. সাধু সাবধান
বাংলাদেশে বাক-স্বাধীনতার 'ব' ও নেই। আইন জনগনের পক্ষে না। তাই যারা প্রতিবাদি তারা সাবধানে থাকবেন। না হলে আরেকজন আজাদ স্যার পেয়ে যাবো আমরা। অথবা মানসিক ভাবে নির্যাতিত হবেন, আসিফ ভাইয়ের মত।
২. মা বোনেরা সতর্ক হোন
পারসোনার ঘটনাকে হালকা ভাবে নেবেন না। এটা একটা বিশেষ গোষ্ঠির সামান্য ভুলের কারণে এবং একজন সচেতন নারীর বুদ্ধিমত্তায় জন সমক্ষে এসে পড়েছে। এরকম আরও অনেক খারাপ কিছু আমাদের সমাজে হচ্ছে। মানুষের জীবন খুবই ছোট। তাই সাবধানে থাকুন, ইংরেজীতে যেমন বলে, নেভার লেট ইয়োর গার্ড ডাউন। সম্মানের সাথে বাঁচুন।
৩. জনপ্রিয় গনমাধ্যম সতর্কতা
জনপ্রিয় গনমাধ্যম সব সময় সত্যি কথা বলে না। শুধু তাই না, যে গনমাধ্যম যত জনপ্রিয় বিশেষ গুরুত্বপূর্ণ ইস্যুতে তার মিথ্যে বলার সম্ভাবনা তত বেশি। তাই কোনও সংবাদই সরাসরি বিশ্বাস করবেন না, অন্তত, যখন সেটা ক্ষমতাবানদের পক্ষে থাকে। যাচাই করে নিন অন্যমাধ্যমের সাথে।
সকলে ভাল থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




