somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাইল্যা হোতাইয়া ফালাইছে হের বিচার কি অইবো?

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আইজ তাহার একটা উচিত বিচার করিতেই হইবে, তানাহইলে বউ-ঝি লইয়া গ্রামে শান্তিতে থাকা যাইবো না।“
খবিরউদ্দিন তালুকদার মুহুর্মুহু গজরাইতে লাগিলেন।
কারণ মন্তাইজ্জা কাহার অতিব আদরের দুলালী সুইটিকে পথে একা পাইয়া চোখ মারিয়াছে। চোখ মারার পর থেইক্কা সুইটি বাড়ী আসিয়া যেই হারে হাউমাউ করিয়া পাড়া মাথায় তুলিলো তাহাতে যেকাহারো মনে হইতে পারে যে ডাকাত তাহার সর্বস্ব লুট করিয়া লইয়া গিয়াছে।

বাড়ীতে আসিয়া খবির উদ্দিন যখ্খন খবরটি শুনিল আর দেড়ি করিলনা। সংগে সংগে মাতব্বরের বাড়ির উদ্দেশ্যে এক প্রকার দৌড়াইতে লাগিলে। আর পথি মথ্যে যথা সম্ভব সবাইকে ঘটনা জানাইতে লাগিল।

মাতব্বর সোলমান শাহ ঘটনা শুনিয়া কপট অগ্নি মুর্তি ধারন করিলেন। হুংকার দিয়া দাড়োয়ানকে ডাকিয়া বলেলেন- “তাড়াতাড়ি যাইয়া গ্রামে টিন পিটাইয়া দে, আজ বাদ এশা মিজান মিয়ার শয়তান পোলা মন্তাইজ্জা খবির উদ্দিন তালুকদারের মেয়ের ইজ্জতের উপর হাত দিয়া যে মহা অন্যায় করিয়াছে তাহার বিচার হইবে।“

রাত নয়টায় চোখ কচলাইতে কচলাইতে মন্তাজ মাতব্বরের বাড়ির উঠানে গ্রামের অনেক মানুষের মাঝে উপস্থিত হইয়া জানিতে পারিল তাহার বিশাল বড় অন্যায়ের কারনে বিচারের আয়োজন করা হইয়াছে, কিন্তু অনেক ভাবিয়াও কি অন্যায় করিয়াছে তাহা ভাবিয়া পাইলনা। কিয়দপরে অন্যের সহায়তায় তাহা জ্ঞাত হইল।

যথা সময়ে মাতব্বর মন্তাজের ক্ষমার অযোগ্য ঘৃন্য কার্যের কথা উপস্থিত গ্রামাবসীর সম্মুখে সংক্ষেপে বর্ণনা করিল। সকলে ধুর ধুর করিতে লাগিলেন এবং মন্তাজের কঠিন বিচারের দাবী তুলিলেন।

হাবাগোবা মন্তাজের আশ্চার্য হইবার সীমা রহিলনা। তাহার কসুরখানা যে আসলেই কোথায় তাহা তাহার মাথায় ধরিলনা। হিন্দি সিনেমার বদৈলতে সবাই আজকাল লাজলজ্জার মাথা খাওয়াকেই ট্রাডিশন বানাইয়া ফালাইয়াছে। সেন্সর পাওয়া ছবিগুলোতে যাহা দেখাইতেছে তাহাকে নির্বিঘ্ণে “স্বামী স্ত্রীর গোপন রতী মিলন” এর শুধুমাত্র ১৮+ জন্য, চটি বই বলা যাইতে পারে।
মন্তাজের গোবর মাথায় চোখ মারার ব্যপারটা কেন এতো বিড়াট অপরাধ তাহা কোন ক্রমেই ঢুকিল না।

শেষমেষ জুরিবোর্ড বসাইয়া বিচার সাব্যস্ত করা হইল। এহেন হীণ অপরাধী মন্তাজকে এক হাজার বেত্রাঘাত এবং জুতার মালা পড়াইয়া সমগ্র গ্রাম প্রদক্ষিন, আর অবশ্যই চুল চাছিয়া ফেলাইতে হইবে।

ভরা মজলিশে মন্তাজ কিছু না বলিয়া শুধু গো-গো করিতে লাগিল।

তাহার গো-গো শুনিয়া বিচারক তাহার কিছু বলার আছে কিনা জিজ্ঞাসা করিলো।

মন্তাজ চুড়ান্ত বিস্ময় নিয়া উঠিয়া দাড়াইয়া বলিতে লাগিলো-
“একটা মাত্র চোখ মারছি বইল্লা যদি এত্তবড় বিচার করোন লাগে তাইলে গত পরশু হাইঞ্জালা (সন্ধ্যায়) মাতব্বরের পোলায় আর তালুকদারের মাইয়ায় দুইজনে মিল্লা ধাবরাইয়া আর গইড়াইয়া যে আমার বাপের আধ কানি নাইল্যা ক্ষেতের (পাট ক্ষেত) নাইল্যা হোতাইয়া ফালাইছে হের বিচার কি অইবো?

সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×