আমি আমার জন্ম ও পূর্ব ইতিহাসে
কসম কেটে বলছি-
একবার ডাক দিয়ে দেখো
আমি কতটা দূরন্ত হতে পারি;
পৃথিবীর সেরা রেসের ঘোড়াকে হার মানিয়ে
কতটা বেগে ছুটতে পারি।
পেশীতে যদি টান পড়ে পায়ের শক্তরগ যদি ছিড়ে যায়
ডিসি- ১০ এর পাখা যদি অচল হোয়ে পরে
তবু থেমে থাকবো না-
ইউরোপ ও এশিয়ার সব ক'টি পাহাড় ডিঙ্গিয়ে
প্রয়োজনে সাঁতার দেবো
আড্রিয়াটিক, ভুমধ্য ও ভারত মহাসাগর।
তবে- সে ডাক যদি হয় কোন ঐতিহাসিক প্রয়োজনে
সে ডাক যদি হয় মেহনতি মানুষের দাবী আদায়ের
সে ডাক যদি হয় অন্যায় অত্যাচার
পাপ ও পাপিষ্ঠের বিরুদ্ধে।
সে ডাক যদি হয়-
শোষন ও শোষকের বিরুদ্ধে
দেশ ও জাতির প্রয়োজনে।
তোমার যদি নাও বা থাকে
বঙ্গবন্ধু কিম্বা চে'গুয়েভারের মত কন্ঠ
ক্ষতি নেই কিছু যায় আসেনা তাতে-
একবার শুধু কানে কানে খবর পাঠাও
বিপ্লবের সিলমোহর আঁকা রক্তাক্ত খামে।
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।