somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রদ্ধেয় মাহমুদুর রহমান (জামায়াতের দালাল) সমীপেঃ শনিবারের আলোকে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলা মাহমুদুরের আজকের মন্তব্য শুনুনঃ
শাহবাগের তরুণরা সন্ত্রাস উস্কে দিচ্ছে : মাহমুদুর

ব্লগারদের বিরুদ্ধে আমার দেশ পত্রিকার সংবাদ প্রচারের প্রেক্ষাপটে তাদেরকে আবারো ইসলাম বিদ্বেষী আখ্যায়িত করে বক্তব্য দিয়েছেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান।

শনিবার সন্ধ্যায় পত্রিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শাহবাগের ‘তথাকথিত’ তরুণরা সন্ত্রাসবাদের ‘উস্কানি’ দিচ্ছে। ইসলাম ও রাসুল সম্পর্কে ‘কুরুচিপূর্ণ অপপ্রচার’ চালাচ্ছে।”
সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

একজন সম্পাদক কতটা নিচে নামলে দেশপ্রেমে উদ্বুদ্ধ একটা গণআন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। এমন কি দেশপ্রেমের সাথে ইসলামকে জড়াতেও তারা কুণ্ঠিত হয় না। ৭১ এর 'দৈনিক আজাদের' মত পরিণতি হবে 'আমার দেশ' পত্রিকার এটা বলার অপেক্ষা রাখে না। মাহমুদুরের কারনে আজকে সবাই ব্লগারদের নাস্তিক বলে গালি দিচ্ছে। মাহমুদুরের পক্ষে যারা উল্টা পাল্টা কুযুক্তি দিচ্ছেন তারা কি এটা খেয়াল করেন নি?

কুকুরের প্রভু ভক্তি নিয়ে বিশেষ খ্যাতি আছে। প্রভু ভক্তিতে সে অন্যান্য প্রাণীর চেয়ে যোজন যোজন এগিয়ে। কিন্তু বিগত ১৮ দিনে 'আমার দেশ' পত্রিকায় মাহমুদুর রহমানের নেতৃত্বে শাহবাগ নিয়ে যা করা হয়েছে সেটা খেয়াল করলে পাঠকেরা দেখতে পাবেন জনাব মাহমুদুর রহমান এ ক্ষেত্রে জামায়াত ভক্তিতে কুকুরকেও হার মানিয়েছেন। জেনে রাখা ভালো 'আমার দেশ' পত্রিকার সিংহভাগ শেয়ারের মালিক জামায়াতের একজন যুদ্ধাপরাধী। আজকে আমি 'আমার দেশের' নিন্দা করার জন্য লেখাটি লিখছি না বরং আপনাদের আমি মাহমুদুর রহমানের কিছু সফলতার কথা জানাব।

শাহবাগ আন্দোলনের শুরু থেকে 'আমার দেশ' পত্রিকাকে বয়কটের যৌক্তিক সিদ্ধান্ত নেয়া হয় অথচ শাহবাগে না থেকেও পত্রিকাটি একটার পরে একটা সংবাদ প্রকাশ করে গেছে। যার সিংহভাগ হলুদ সাংবাদিকতার পরিচয় বহন করে। আজকের জামাত-শিবিরের তাণ্ডবে গুটিকয় সাধারণ মানুষ ভিড় করার পেছনে ‘আমার দেশ’ পত্রিকার অবদান অনস্বীকার্য।

জনাব মাহমুদুর রহমান যারা ব্লগার শব্দটির মানে জানে না, সপ্তাহ খানেক আগেও যারা ব্লগার শব্দটির নাম শুনে নি সেই কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা ব্লগারদের নাস্তিক বলে গালি দিচ্ছে। অনেকে এক কাঠি এগিয়ে তাদের ফাঁসি দাবি করছে। এই সফলতা আপনার হলুদ সাংবাদিকতার পালকে নব সংযোজন। শাবাস মাহমুদুর রহমান!

আজকের তাণ্ডবে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে শহীদ মিনার, পতাকা ও গন জাগরণ মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্তে মৌলবাদীদের নির্লজ্জ আক্রমণের শিকার হয়েছেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা। এসব দেখে মাহমুদুর রহমান সাহেব আপনি বোধহয় আপনার হলুদ দাঁত বের করে হেসেছেন। অথচ আপনার মিথ্যা বানোয়াট সংবাদের কারনে মৌলবাদীরা এ ধরনের হীন কাজ করেছে। আপনার পত্রিকার একজন রিপোর্টারকেও তারা পিটিয়ে গুরুতর আহত করেছে। এতে আপনার কিছু যায় আসে না তবে আমরা তার জন্য ব্যথিত। ১৯৭১ সালে জামায়াত ও তাদের দোসররা আপনার মা-বোনদের ইজ্জত হরন করেছে, আপনার পিতা ও ভাইকে নির্মম ভাবে খুন করেছে। আপনি কি সে কথা ভুলে গেলেন? আপনি ভুলে গেলেও নতুন প্রজন্ম সে কথা ভুলে নি। তাই তো আজ সারা দেশের প্রতিটি গলিকে তারা শাহবাগ বানিয়েছে। আপনি সেই জামায়াতের দালালি করছেন যারা আপনার মা-বোনদের ইজ্জত হরন করেছে, আপনার পিতা ও ভাইকে নির্মম ভাবে খুন করেছে। । আপনার কারনে আজ আপনার পত্রিকার সাংবাদিক হাসপাতালের ব্যাডে ব্যাথায় কাতরাচ্ছে। এতেও কি আপনার লজ্জা হবে না!

শাহবাগ আপনাকে গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছে। কিন্তু আপনাকে গ্রেফতার করে এমন ক্ষমতা বাংলাদেশের কারোর নেই কারণ আপনার পেছনে বারাক ওবামার ভালোবাসা রয়েছে। ওবামা আবার কুকুর ভালবাসে কিনা!
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×