somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিকঃ ইসরাইলের জেলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেছে ফিলিস্তিন

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রামাল্লা, পশ্চিম তীর(এপি)...গত শনিবার ইসরাইলের কারাগারে আটক ৩০ বছর বয়সী একজন ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে ফিলিস্তিন । আরও চারজনের অনশনের ঘটনায় পশ্চিম তীরে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

শনিবারে আরাফাত জারাদাতের মৃত্যুর ঘটনায় ইসরাইলের শিন বেট কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো শিন বেটে জিজ্ঞাসাবাদের সময় ফিলিস্তিনি বন্দীদের সাথে রুক্ষ ব্যবহারের অভিযোগ আগে থেকেই করে আসছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের দাবি , মারধরের কারণেই জারাদাতের মৃত্যু হয়েছে কারণ গত সপ্তাহে আটকের সময় জারাদাতের স্বাস্থ্যগত কোন সমস্যা ছিল না।

ইসরাইলি কর্তৃপক্ষ মারধরের অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই সে মারা গেছে।

জারাদাতের মৃত্যুর প্রতিবাদে হাজার হাজার আটককৃত ফিলিস্তিনি গত শনিবার থেকে অনশন শুরু করেছে।

পশ্চিম তীরের সবচেয়ে বড় শহর হেবরনে ডজন খানেক ফিলিস্তিনি ইসরাইলি সৈন্যদের পাথর নিক্ষেপ করে এবং ইসরাইলি সৈন্যরা টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে । পাথর নিক্ষেপের ঘটনা জারাদাতের গ্রামের বাড়ি সাইরেও ঘটেছে।

সব মিলিয়ে প্রায় ৪৬০০ জনকে আটকের খবর পাওয়া গেছে। তার মধ্যে ১৫৯ জনকে বিনা দোষে আটক করা হয়েছে। ফিলিস্তিন এবং ইসরাইলিদের কাছে কারাগারে বন্দীদের দুর্ভাগ্যের ব্যাপারটি অত্যন্ত পীড়াদায়ক।

১৯৬৭ সালে ইসরাইল কর্তৃক পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরজালেম দখলের পর থেকে প্রত্যেক ফিলিস্তিনি পরিবারের কোন না কোন সদস্য ইসরাইলি কারাগারে বন্দি হয়েছেন। ফিলিস্তিনিদের কাছে বন্দীরা বীরের মর্যাদা পেয়ে থাকেন।

৪ বছর বয়সী কন্যা ও ২ বছর বয়সী পুত্রের পিতা জারাদাত গ্যাস স্টেশনে কর্মরত ছিলেন এবং তার স্ত্রী ডালাল সন্তান সম্ভবা বলে জানিয়েছেন তার স্বজনেরা।

বন্দী বিষয়ক ফিলিস্তিনি কর্মকর্তা ইসা কারাকে জারাদাতের মৃত্যুর জন্য ইসরাইলি কারাগারে মারধর ও চিকিৎসা অবহেলাকে দায়ী করেছেন। কারাকে বন্দীদের সাথে ইসরাইলিদের বাজে আচরণ নিয়ে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহবান জানিয়েছেন। ইসরাইলি মানবাধিকার সংস্থাও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×