বার্সাকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোপা ডেল রের সেমিফাইনালে শক্তিশালী বার্সেলোনাকে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। ম্যাচটির মীমাংসা হয়েছে ৩-১ গোলে। ম্যাচের নায়ক ক্রিশ্চিয়ান রোনালদো। ন্যু ক্যাম্পে বার্সাকে একাই হারিয়ে দিয়েছেন এই পর্তুগিজ।
গত বছরের এপ্রিলের পর এই প্রথম চির প্রতিদ্বন্দ্বীকে হারাল রিয়াল মাদ্রিদ। মাঠে মেসিকে খুঁজে পাওয়া না গেলেও রোনালদো ছিলেন ফর্মে। ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এবং ৬৮ মিনিটে বার্সার কফিনে শেষ পেরেকটি মারেন। রিয়ালের ২য় গোলটি করেন রাফায়েল ভারানে ৫৭ মিনিটে। বার্সার সান্ত্বনার গোলটি করেন ডিফেন্ডার জরডি এলবা। মুখোমুখি লড়াইয়ে ৪-২ এগিয়ে থাকায় রিয়াল পৌঁছে গেল ফাইনালে।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সার পাসিং ফুটবল আটকে দিয়ে সফলতা পায় এসি মিলান। তাদের দেখানো পথেই রিয়াল বার্সাকে উড়িয়ে দিয়েছে। ২০০৮ সালে বারনাব্যু তে ৪-১ গোলে হারার পর গত রাতের ফলাফলটাই বার্সার সবচেয়ে বড় পরাজয়। ''আমরা চমৎকার খেলেছি'' বলেন রিয়াল তারকা রোনালদো। তিনি আরও বলেনঃ ''খেলাটিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি, ভালো খেলেছি এবং ৩ গোল দিতে পেরেছি। এটা সত্যই কঠিন যে আপনি বার্সার মাঠে গিয়ে তাকে ৩-১ গোলে হারিয়ে দিবেন''।
মরিনহোর জন্য এই জয়টি প্রতিশোধের। ২০১০ সালে রিয়াল-বার্সার প্রথম ম্যাচে রিয়াল ৫-০ গোলে হেরেছিল। সেই হারের জ্বালা গত রাতে কিছুটা হলেও ভুলতে পারবেন স্পেশাল ওয়ান।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন