somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্সেনালের বিবৃতিঃ ক্লাব বিক্রির কোন ইচ্ছা নেই ক্লাবের মালিক ক্রোয়েঙ্কার

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রয়টার্স.....আর্সেনাল ক্লাবের মালিক স্ট্যান ক্রোয়েঙ্কার ক্লাবের সিংহভাগ মালিকানা বিক্রি করে দিচ্ছেন বলে যে গুজব উঠেছে সে কথা অস্বীকার করেছেন ক্লাবের একজন মুখপাত্র। গত রবিবারের এক রিপোর্টে বলা হয়েছিল ১.৫ বিলিয়ন পাউন্ডের বিনিময়ে মধ্যপ্রাচ্যের একটি কনসরটিয়াম ক্লাবটিকে কিনে নেয়ার পরিকল্পনা করেছে।

সানডে টেলিগ্রাফ গত রবিবার সংবাদ করেছিল যে, কাতার ও আরব আমিরাতের একটি কনসরটিয়াম আর্সেনালের মালিক আমেরিকার ধনকুবের ক্রোয়েঙ্কার সাথে মিলিত হওয়ার জন্য সময় চেয়েছেন। উল্লেখ্য যে ক্রোয়েঙ্কা উত্তর লন্ডনের জনপ্রিয় ক্লাবটির দুই তৃতীয়াংশ শেয়ারের মালিক।

আর্সেনালের যোগাযোগ বিভাগের পরিচালক মার্ক গনেল্লা রয়টার্সকে বলেন, ‘আর্সেনালের সাথে দীর্ঘ মেয়াদী চুক্তিতে ক্রোয়েঙ্কা প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্লাবটিকে অন্য মালিকের হাতে তুলে দেয়ার কোন ইচ্ছাই তার নেই।’ তিনি আরও বলেন, ‘ কোন বিনিয়োগ কারী এখনও পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি’

অনেক আর্সেনাল ভক্ত ক্রোয়েঙ্কার ডাক নাম দিয়েছেন নীরব ক্রোয়েঙ্কা এবং তার ক্লাব পরিচালনা পদ্ধতিও তাদের কাছে প্রশ্ন বিদ্ধ। জনাব ক্রোয়েঙ্কা সফলতার চেয়ে ব্যাবসায়িক লাভ ভালো বুঝেন বলে তাদের ধারণা।

.২০০৫ সালের পর আর্সেনাল কোন ট্রফি জিতে নি এবং এবারও তারা ট্রফিশুন্য থাকবে বলেই মনে হচ্ছে। ক্লাব সফল না হলেও আর্সেনাল সমর্থকদেরকে ৬০০০০ ধারন ক্ষমতা সম্পন্ন এমিরেটস স্টেডিয়ামে উচ্চ মুল্যে টিকেট কিনে খেলা দেখতে হচ্ছে। দলের সেরা খেলোয়াড়দের চির প্রতিদ্বন্দ্বী ক্লাবে বিক্রি করে দেওয়াটাও সমর্থকদের ক্ষুব্ধ করেছে।

সাম্প্রতিক মৌসুমে আব্রামভিচের চেলসি এবং আরব শেখের ম্যান সিটি দেদার টাঁকা ঢালছে এবং তারা সাফল্যে আর্সেনালকে অনেক আগেই টপকে গেছে।

খবরটি এমন দিনেই এসেছে যখন আর্সেনাল চ্যাম্পিয়নস লিগে স্থান পাওয়ার জন্য কঠিন ম্যাচে টটেনহামের সাথে লড়াই করবে। উল্লেখ্য প্রিমিয়ার লিগে টটেনহামের অবস্থান চতুর্থ এবং আর্সেনাল আছে পাঁচে। তাই আজকে আর্সেনালকে জিততেই হবে। নতুবা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা হারাবে কোটি কোটি সমর্থকের প্রিয় ক্লাব আর্সেনাল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×