"ভাইগ্না,আইজকা আমাগো বারিতে আয়া পরিছ,এক লগে ইফতার করুমনে..
না,মামু আমার কাম আছে..আজকা আইতে পারুম না...
ক্যলা,আয়া পারবিনা ক্যলা,,,,"
উপরিউক্ত কথপকথন টি পুরাতন ঢাকার।এটি পুরাতন ঢাকার প্রানের ভাষা।পুরাতন ঢাকার মানুষ নিজেকে যতটুকু ভালোবাসে ঠিক তত টুকু ভালোবাসে তাদের ভাষা কে।
আমরা সবাই আমাদের মাতৃ ভাষাকে শ্রদ্ধা করি।হাজার হলে-ও রক্ত দিয়ে কেনা আমাদের ভাষা।
পুরোন ঢাকার এই ঐতিহ্যবাহী ভাষা নিয়ে অনেকেই কটুক্তি করেন,হেয় করেন,নিচু নজরে দেখেন।তারা কি একটু ও বোঝেননা যে এই ভাষার মাঝে লুকিয়ে আছে কারো সারাটি জীবন,লুকিয়ে আছে কারো দুরন্ত শৈশব।
আসুন, আমরা ভাষা বিরোধী না হয়ে ভাষাপ্রেমী হই। ভালবাসি নিজের ভাষাকে,ভালবাসি সকলের ভাষাকে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১২ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




