পন্ করেছিলাম আর ভাববোনা,
তবু কেন জানি আজ সকাল থেকে খুব বেশি মনে পরছে।
চোখের সামনে থেকে দুটি বছর চলে গেল,মনে হয় চোখের পলক ফেলা মাত্র।সময় গুলো যে এতো দ্রুত চলে যাবে তা বুঝতে পারিনি।সময়ের সাথে নিয়তির এত ব্যবধান হবে জানলে "সময়-নিয়তি"র কাবিন সেই কবে-ই করিয়ে দিতাম।
হঠাৎ করেই চোখ জালা-পোড়া করছিল।বুঝলাম,আমার চোখের কোনে দু ফোটা আশ্রু।যে দিন আশ্রু ফোটা গুলো নিষ্ঠুর অগ্নি কুন্ডুলির মত গড়ি্য়ে পড়লো আমার গাল বেয়ে,সেদিন বুঝলাম এর মালিক আজ থেকে আর আমি নই।
আজ ও পন্ করছি, আর ভাববোনা তার কথা।
কিন্তু, জানি তার পর-ও আমি খুজে বেরাব আমার বাগানের অদৃশ্য ফুল টি কে।সেই ফুল টি কে আমি এমন স্থানে রাখব যেন ভোরের প্রথম আলো তার গায়ে পরে,ভোরের শিশির বিন্দু যেন তাকে ছু্ঁয়ে যায়।
আমি আমার মনের বাগানের মালি কে বলে রেখেছি তার যেন কোন কষ্ট না হয়,তার জন্য আমি দিগুন মাইনে দিবো বাপু,শুধু একটু খেয়াল রাখিস তার যেন কোন কষ্ট না হয়।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




