somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদুল আজহার প্রস্তুতি :গুছিয়ে নিন কাজ

২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link

[ঈদুল আজহার প্রস্তুতি :গুছিয়ে নিন কাজ]
আয়ান রায়হান

‘হাট! হাট! হাট! গরু-ছাগলের বিরাট হাট!’—পথে পথে এ রকম ব্যানার আর দিনরাত কোরবানির পশুর মাইকিং জানান দিয়ে যাচ্ছে, পবিত্র ঈদুল আজহা এসে পড়েছে দোরগোড়ায়। ঈদকে সামনে রেখে জনজীবনে ব্যস্ততা যেন একটু বেশিই। নাড়ির টানে কেউ ছুটছেন বাস-ট্রেনের টিকিটের খোঁজে, কেউ বেরুচ্ছেন পরিবারের চাহিদা পূরণে। সিংহভাগ মানুষ কোরবানির পশুর হাটমুখী। সবকিছু মিলিয়ে ঈদুল আজহার ব্যস্ততা এক ধাপ এগিয়ে। তবে সময়মত আমদের গুছিয়ে নিতে হবে সব কাজ। প্রতিটি কাজের আগে পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেখবেন, চমত্কারভাবে সম্পন্ন করতে পেরেছেন আপনার কাজগুলো।
কাজগুলোকে ছকে ফেলুন
আপনি যদি পরিবারের গিন্নি হয়ে থাকেন, তবে নিশ্চিত—শপিংয়ে আপনাকেই ছুটতে হবে সবার জন্য। এত কাজের চাপে হয়তো সময় করতে পারছেন না। তার ওপর পথে পথে গরুর হাট আর জ্যামের ধকল। এ ঝামেলাগুলো এড়াতে সপ্তাহে একটি দিন রাখুন আপনার জন্য এবং সেদিন অন্য কোনো কাজ হাতে রাখবেন না। বেরিয়ে পড়ুন সকাল সকাল। আর হ্যাঁ, অবশ্যই একটি লিস্ট করে বের হবেন, ফিরতি পথে যেন এটা মনে না হয়—‘ইস! ছোটনের ডায়াপার তো নেয়াই হলো না।’ ঈদুল আজহার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নামে পশু কোরবানি দেয়া। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কোরবানির পশুটির কষ্ট কম হয়। আগেই ছুরি, চাকু, চাপাটি কিনে রাখুন। অথবা ঘরে থাকলে ভালো করে শানিয়ে নিন। চাটাই, দড়ি, মাংস কাটার খাটিয়াসহ আনুষঙ্গিক জিনিস সংগ্রহ করুন আগে থেকে।
ছোট একটা টিপস
অনেকেই কোরবানির পশু কিনতে যান, কিন্তু বাজেটে টান পড়ে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যুগে এটাই স্বাভাবিক। তবে আপনি যদি প্রতি মাসে আপনার উপার্জনের একটি অংশ রেখে দেন কোরবানির খাতে, তবে বছর শেষে দেখবেন একটু হালকা লাগছে বটে। ঈদটি কেমন যাবে, তা কিন্তু নির্ভর করছে আপনার পরিকল্পনা আর সে অনুযায়ী প্রস্তুতির ওপর। মেতে উঠুন ঈদ-আনন্দে, শুভ হোক আপনার ঈদ।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×