somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে রোমাঞ্চকর মন্তব্য

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাজ্যের প্রায় দুই হাজার নারীর মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন নারীর মধ্যে একজন মাসে অন্তত একবার ফেসবুক তথ্য অতিরঞ্জিত করেন বা মিথ্যার আশ্রয় নেন। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।
এ প্রসঙ্গে মনস্তাত্ত্বিকেরা জানিয়েছেন, জীবনকে আরও রোমাঞ্চকর করে তুলতেই ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট নিয়ে ক্রমাগত মিথ্যা কথা বলেন নারীরা। যুক্তরাজ্যের বাজার গবেষণা ও অনলাইন জরিপকারী প্রতিষ্ঠান ওয়ানপোলের করা জরিপে দেখা গেছে, এক-তৃতীয়াংশ নারী ফেসবুক বা টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে একটা পর্যায়ে গিয়ে আর ‘সত্’ থাকেন না বলেই স্বীকার করেছেন। ৩০ শতাংশ বাড়িতে বসে থাকলেও কাজ করার কথা লেখেন বলে জানিয়েছেন। পাঁচজনের একজন জানিয়েছেন, তিনি তাঁর সম্পর্কের বিষয়টির ক্ষেত্রে মিথ্যা তথ্য দেন।
জরিপে অংশ নেওয়া নারীদের অধিকাংশই মত দিয়েছেন, তাঁরা ফেসবুক বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এমনভাবে ভান করে পোস্ট দেন যে, তিনি এই মুহূর্তে কোথাও বেড়াতে গেছেন, অথচ বাস্তবতা হচ্ছে, ওই সময় একা বাড়িতে বসে তিনি বিরক্ত।
মনস্তত্ত্ববিদেরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এভাবে ভুয়া বা মিথ্যা তথ্য লেখার কারণ হতে পারে বিরক্তি, অপরের রোমাঞ্চকর মন্তব্য দেখে হিংসা বা বন্ধু ও সহকর্মীদের খুশি করার চেষ্টা করা।
গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ফলে মানুষ কাছে আসার বদলে পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যুক্তরাজ্যের মনস্তত্ত্ববিষয়ক পরামর্শক মাইকেল সিনক্লেয়ার বলেন, ‘আমরা অনলাইনের দুনিয়ায় নিজেদের জাহির করতে কঠোর পরিশ্রম করি। আমরা খুশি হওয়ার ভান করতে চেষ্টা চালিয়ে যাই, যা কখনোই পূর্ণ হয় না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×