somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাউথ আফ্রিকা, Goldfields FET College, যে খানে পড়া-শুনা করি

২৬ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ব্যক্তিগত ভাবে খুব অলস। বাংলা টাইপিং ও ভালোভাবে জানি না,তাই ব্লগে কখনো লেখা হয়নি।

যা হোক আজ আমি আমাদের কলেজ সম্পর্কে লিখব।

উল্লেখ্য যে সাউথ আফ্রিকায় মাধ্যমিক শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত। দ্বাদশ শ্রেণী পাশ করে কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়।
কলেজ গুলো সাধারণত FET কলেজ অর্থাৎ Further Education and Training College বা কারিগরি
কলেজ নামেই পরিচিত। আমাদের দেশের কলেজ গুলোর মত এখানে ঢালাও ভাবে ডিগ্রি কোর্স করানো হয় না। বিভিন্ন কারিগরি বিষয়ের উপর সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করানো হয়।
আমি যে কলেজে পড়ি এটিও একটি FET কলেজ এবং সরকারি কলেজ। কলেজে মোট তিন টি ক্যাম্পাস ও প্রায় ছয় হাজার ছাত্র-ছাত্রী পড়া-শুনা করে। প্রতিটি ক্যাম্পাসেই বিজ্ঞানাগার, ওয়ার্কশপ, কম্পিউটার ল্যাব, পরীক্ষা হল বা মিলনায়তন, ক্যাফটেরিয়া এবং প্রতিটি শ্রেণী কক্ষেই মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে। এক কথায় মোটামোটি সব শিক্ষা উপকরণই বিদ্যমান।
আমাদের কলেজে প্রায় ২৫ টিরও অধিক বিষয়ের উপর ডিপ্লোমা, সার্টিফিকেট ও শর্ট কোর্স করানো হয়।
শিক্ষা পোগ্রাম মুলত ৩ ভাগে বিভক্ত
১ শর্ট কোর্স ৩, ৬, ১২ মাস মেয়াদি।
২ NCV ন্যাশনাল সার্টিফিকেট ভোকেশনাল যা ৩ বছর মেয়াদি। ভর্তি যোগ্যতা নবম শ্রণী পাশ এবং যা NCS ন্যাশনাল সিনিয়র সার্টিফিকেট দ্বাদশ শ্রেণী সমমান।
৩ NATED পোগ্রাম যা ১ম থেকে ৬ষ্ট লেভেল পর্যন্ত বিদ্যমান। NATED পোগ্রাম লেভেল ১ম ভর্তি যোগ্যতা নবম শ্রেণী পাশ এবং ৪র্থ লেভেল ভর্তি যোগ্যতা দ্বাদশ শ্রেণী পাশ। প্রতিটি লেভেলের মেয়াদ কম পক্ষে ৩ মাস এবং প্রতিটি লেভেলে কমপক্ষে ৪টি বিষয় পড়তে হয়। কেউ যদি ইচ্ছা করে একটি বিষয় নিয়েও পড়তে পারে, এ হিসাবে ছাত্রর উপর নির্ভর করে সে কয় দিনে কোর্স টি শেষ করতে পারবে।
যথাযথ ভাবে ৬ টি লেভেল শেষ করার পর ১৮ মাস প্রাকটিস করে ডিপ্লোমার জন্য আবেদন করতে পারবে।
ডিপ্লোমা প্রাপ্ত ছাত্ররা কম পক্ষে এক বছর পড়াশুনা করে ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি নিতে পারে।
উল্লেখ্য NCV ও NATED পোগ্রামের যে কোন লেভেলে যে কেউ ইচ্ছা করলে কর্ম জীবনে চলে যেতে পারে এবং তাকে ঐ লেভেলের সাটিফিকেট দেওয়া হয়।


আজ এই পর্যন্ত , আরেক দিন কলেজের ছবি নিয়ে আকটি পোষ্ট দিব।
কলেজের ওয়েব সাইট http://www.goldfieldsfet.edu.za
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×