somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেটারদের মনের ‘চিকিৎসা’…?

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঠিক এমনটাই শিরোনাম করেছে প্রথম আলো । একি বিষয়ে খবর এসেছে কমবেশি সবগুলো কাগজ ও অনলাইন মিডিয়ায়। বিষয়টা হলো ধারাবাহিক পরাজয়ে বিধ্বস্ত বাংলাদেশি ক্রিকেটারদের মানসিক সহায়তার জন্য বিসিবি ক্রিয়া মনোবিদের সাহায্য নিচ্ছেন। কানাডা প্রবাসী একজন পেশাদার ক্রিয়া মনোবিজ্ঞানী খেলোয়ারদের স্বল্প-সময়ের জন্য কিছু কাজ করছেন। উদ্যোগটা চমৎকার এবং অতীব প্রয়োজনীয়। বিশ্বের পেশাদার সব খেলোয়াড় মনোবিদের সহায়তা নিয়ে থাকেন। একটা রুটিন কাজ। প্রশ্ন হলো, একজন খেলোয়াড় বা পুরোদলের এই মনোবৈজ্ঞানিক সেবা নেয়ার বিষয়টা কীভাবে এবং কেন এত ডিটেইলে ছবি সহ খবর হচ্ছে?
যেভাবে খবরগুলো বেড়িয়েছে, তাতে দেখা যাচ্ছে, কে কখন, কত ঘন্টা সেশন নিচ্ছে, কার কি লাভ হয়েছে, কে অপেক্ষমান ইত্যাদি ইত্যাদি। আবার সেশন নিয়ে কীবাবে মন ৩৬০ ডিগ্রী (?) ঘুরে গেল তাও আবিস্কার করেছেন প্রথম আলোর প্রতিবেদক। কিভাবে ক্রিকেটাররা গ্রুপ সেশন করছেন, তার ছবিও ছাপিয়েছে। আজব ব্যাপার???

আমার প্রশ্ন, যারা এগুলো ছাপাচ্ছেন তারা কি কোনো লিখিত বা মৌখিক সম্মতি নিয়েছেন, খেলোয়াড় এবং বিসিবি’র কাছ থেকে। মনোবৈজ্ঞানিক সেবা নেয়া কী তাদের ব্যাক্তিগত বিষয়ের মধ্যে পড়েনা? তিনদিনে তারা যা ডেভলাপ করবেন, এই নিউজগুলো দেখে কি তারা তা ধরে রাখতে পারবেন? কে কতক্ষণ একক সেশন নিচ্ছেন, সেটা প্রকাশ করে ঐ খেলোয়াড়ের মানসিক দুরাবস্থার দিকেই বেশি ফোকাস করা হচ্ছেনা কি? সেই খেলোয়াড় কি সেটা প্রকাশ করতে সম্মতি দিয়েছিল?
মনোবৈজ্ঞানিক সেবা যেমন, কাউন্সেলিং বা সাইকোথেরাপীর অন্যতম উপাদান এবং অত্যাবশ্যকীয় শর্ত হলো, গোপনীয়তা। অর্থাৎ সেবা দাতা এবং গ্রহীতার মধ্যে একটা বিশ্বস্থ সম্পর্ক তৈরি হবে যেখানে সেবা গ্রহীতার সম্মতি ছাড়া তার পরিচয়, আলোচ্য বিষয় প্রকাশ করা যাবে না। ক্রিটারদের ক্ষেত্রে যেভাবে নিউজগুলো এসেছে, বিষেশকরে প্রথম-আলো, বাংলানিউজ২৪ -এ তাতে ক্রিকেটারদের মনে হতে পারে তারা কি মানসিকভাবে অসুস্থ? আমার আশঙ্কা, এই ফলাও করে প্রচার তাদের লাভের চেয়ে ক্ষতিই বেশি করবে! এখন থেকে তাদের অন্যান্য বিষয়ের সাথে মানুষজন জিজ্ঞেস করবে, মনোবিদের সাহায্য নিচ্ছ, কিছু হচ্ছে? সাংবাদিকরা তো আছেই। প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক একধাপ এগিয়ে গিয়ে মনোবিদকে জিজ্ঞেস করেছেন, খেলোয়াড়দের মনে কি কোনো ধরণের নীরাপত্তাহীনতা দেখেছেন ??? আচ্ছা, নীরাপত্তাহীনতা আছে কি নাই সেটা কেন মনোবিদ প্রকাশ করবে? আর সেটা কেনইবা জাতির সামনে তুলে ধরতে হবে?
মন্তব্যঃ
১। খেলোয়াড়দের মনোবিদের সাহায্য নেয়া খুব স্বাভাবিক এবং প্রয়োজনীয় ব্যাপার। দু’একদিন নয়, তাদের জন্য অন্তত একজন স্থায়ী ক্রীড়া মনোবিদ দরকার।
২। আর এটা নিয়ে অতিরঞ্জিত এবং বিস্তারিত খবর প্রকাশ করা উচিৎ নয়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×