somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইন মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুজ্জামানের কাণ্ড!

০৭ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্দেশ মতো ফিতা আনতে না পারার তুচ্ছ একটি মন্তব্যকে কেন্দ্র করে পিয়ন সাখাওয়াতউল্লাহকে বেধড়ক পেটালেন আইন মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুজ্জামান। এক পর্যায়ে লাথি মেরে পিয়নকে মাটিতে ফেলে দিয়ে ব্যাপক মারধর করেন। আঘাতের পরিমান এতই বেশি ছিল যে, তাকে হাসপাতালে যেতে হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে ঘটেছে এ ঘটনা। এ পরিস্থিতিতে আইন মন্ত্রণালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা একজোট হয়ে ঘটনার প্রতিবাদ জানান। বেশ কিছুক্ষণ তারা কর্মবিরতি পালন করেন।
মন্ত্রণালয়ের প্রত্যক্ষদর্শী কর্মচারী এমএলএসএস সাখাওয়াত উল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা নাগাদ উপসচিব কাজী আরিফুজ্জামান (ড্রাফটিং) ডেকে পাঠান পিয়নকে। অন্য সেকশন থেকে ফাইলের ফিতা আনতে বলেন সাখাওয়াত উল্লাহকে। সাখাওয়াত উল্লাহ ওই শাখায় ফোন করে দিলে ফিতা পেতে সহজ হবে বলে মন্তব্য করেন । তিনি কেন এ মন্তব্য¬ রেগে গেলেন কাজী আরিফুজ্জামান। লাফ দিয়ে পিয়নের সামনে এসেই থাপ্পড়-ঘুষি। এরপর লাথি মেরে সাখাওয়াত উল্লাহকে মেঝেতে ফেলে দেন।
এ ঘটনা জানাজানি হওয়ার পর মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার কর্মচারীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা দফতরের কাজ ফেলে মন্ত্রণালয়ের করিডোরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকরা ছুটে গেলে ক্যামেরা দেখে কর্মচারীদের বিক্ষোভের মাত্রা আরো বেড়ে যায়। এক পর্যায়ে সিনিয়র কয়েকজন অফিসার এসে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। উপ সচিব কাজী আরিফুজ্জামান প্রকাশ্যে ক্ষমা চাইবেন এই মর্মে মীমাংসার প্রস্তাব দিলে কর্মচারীরা তা নাকচ করে দেন।
এরপর ক্ষুব্দ কর্মচারীদের নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে আইন মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী (ক্যাডার বহির্ভুত) এসোয়েশনের সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিক্ষুব্দ কর্মচারীদের নিয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করেন। সিদ্ধান্ত হয়, তারা বিষয়টি লিখিতভাবে মন্ত্রণালয়ের সচিবকে জানাবেন। কিন্তু জরুরী কাজে মন্ত্রী-সচিব দফতরের বাইরে থাকায় বৃহস্পতিবার তারা অভিযোগ জানাতে পারেননি।
মারধরে আহত পিওন সাখাওয়াত উল্লাহকে প্রথমে সচিবালয় ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তলপেটের ব্যথা গুরুতর হওয়ায় তাকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাজী আরিফুজ্জামানের ষ্টেনোটাইপিস্ট এরশাদ সাংবাদিকদের জানান, দরজা বন্ধ করে তার সামনেই স্যার সাখাওয়াত উল্লাহকে মারধর করেছেন। আইনমন্ত্রী দফতরের কয়েকজন কর্মচারী জানান, পিয়নকে মারার পর হাতে ব্যথা পেয়ে আরিফুজ্জামান স্যার বরফ লাগানোর জন্য এসেছিলেন। উল্লেখ্য, এ বিষয়ে শুক্রবার বিবদিটন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি পড়ে ভাবছি কি শিখছি আমরা এদের কাছ থেকে!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×