somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবচেয়ে বিপজ্জনক শিকার (ধারাবাহিক রোমাঞ্চ গল্প, পঞ্চম পর্ব)

২৭ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিছানাটা চমৎকার । সিল্কের পাজামাটা দারুন নরম এবং শরীরের প্রত্যেকটি লোমকুপ ক্লান্ত থাকলেও রেইন্সফোর্ডের চোখে ঘুম এলো না । চোখ খোলা রেখে শুয়ে রইলো ও । একবার মনে হল বাইরের করিডরে পা টিপে টিপে কে হাঁটছে ।

দরজা খোলার চেষ্টা করত গিয়ে দেখলো দরজা খুলছে না । জানালার কাছে গিয়ে বাইরে তাকালো ও । ওর কামরাটা একটা উঁচু টাওয়ারের মধ্যে । দুর্গ-প্রাসাদের আলো নিভিয়ে দেয়া হয়েছে, কিন্তু হালকা আলোর পরশ বোলাচ্ছে এক ফালি চাঁদ । চাঁদের আলোয় উঠানটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, সেখানে আবছা কিছু নিঃশব্দ কালো ছায়ামুর্তি নড়েচড়ে বেড়াচ্ছে ।

জানালায় ওর আওয়াজ পেয়ে উপর দিকে সবুজ চোখে চাইল হাউন্ডগুলো । বিছানায় ফিরে গিয়ে নিজেকে ঘুম পাড়ানোর সমস্ত কৌশল ব্যাবহার করে সে সকালের দিকে হালকা তন্দ্রামত এনেছে, এমন সময় দূরের জঙ্গল থেকে একটা পিস্তলের গুলির শব্দ পেল রেইন্সফোর্ড ।

লাঞ্চেরর আগে জেনারেল জারফের দেখা মিলল । ইংরেজ জমিদারের মতন নিঁখুত টুইডের পোশাকে আপাদমস্তক সজ্জিত তিনি । রেইন্সফোর্ডের স্বাস্থ্য সম্বন্ধে আন্তরিকভাবে জানতে চাইলেন তিনি ।

'আমার কথা যদি জিগ্যেস করেন,' দীর্ঘশ্বাস ফেলে বলেন জেনারেল । 'আমি ভাল বোধ করছি না । গতরাতে আমি আমার পুরনো সমস্যাটার জেগে উঠল ।'

রেইন্সফোর্ডের জিজ্ঞাসু দৃষ্টির উত্তর দিলেন জেনারেল । 'একঘেয়েমী, বিরক্তি ।'

দ্বিতীয়বারের মত ক্রেপ সুজেত প্লেটে তুলে ব্যাখ্যা করলেন জেনারেল : 'গতরাতের শিকার মোটেই ভাল হয়নি । সে লোকের মাথা একেবারে গুবলেট হয়ে গেছিলো । একদম নাক বরাবর সোজা সামনের দিকে এগিয়ে গেছে সে বনের মধ্যে দিয়ে, সেটা অনুসরণ করতে আমার কোন সমস্যাই হয় নি । নাবিকদের নিয়ে এই সমস্যা; তাদের মাথা এত মোটা যে জঙ্গলে কীভাবে চলতে হবে সেটাই ওরা জানে না । ওরা ভীষণ স্টুপিডের মতন কাজ করে যেটা চট করে ধরে ফেলা যায় । ভীষণ বিরক্তিকর সেটা সহ্য করা । আরেক গ্লাস শাবলি নেবেন মি. রেইন্সফোর্ড ?'

'জেনারেল,' দৃঢ় গলায় বলল রেইন্সফোর্ড । 'আমি এই দ্বীপ থেকে এখনই চলে যেতে চাই ।'

ঘন ভুঁরুজোড়া যেভাবে উপরে উঠে এল যে বোঝাই গেল মনে আঘাত পেয়েছেন জেনারেল । 'কিন্তু বন্ধু!' প্রতিবাদ শুরু করলেন তিনি । 'আপনি কেবল এসেছেন এখানে, কোন শিকারই করলেন না--'

'আমি আজই চলে যেতে চাই ।' রেইন্সফোর্ড দেখল কালো চোখজোড়া তার উপর স্থির হয়ে আছে, মাপ নিচ্ছে তার । হঠাৎ চাঙ্গা হয়ে উঠলেন জেনারেল ।

ধুলো পড়া একটা বোতল থেকে রেইন্সফোর্ডের গ্লাসে শাবলি ঢেলে দিলেন তিনি ।

'আজ রাতে,' বললেন তিনি । 'শিকারে যাবো আমরা---আপনি আর আমি ।'

'না,' মাথা নাড়ল রেইন্সফোর্ড । 'আপনি শিকার করব না ।'

আলতোভাবে কাঁধ ঝাঁকি দিয়ে হটহাউজে জন্মানো একটা আঙ্গুরে যত্নের সাথে কামড় দিলেন জেনারেল । 'আপনি যা ভাল মনে করেন বন্ধু, তাই করবেন আপনি । আপনার কী মনে হয় না, আমার সাথে খেলা ইভানের হাতে পড়ার থেকে ভাল ?'

মস্ত বুকের উপর আড়াআড়িভাবে হাত রেখে ভুঁরু কুঁচকে ঘরের কোনার দিকে দাঁড়িয়ে থাকা দৈত্যটার দিকে তাকিয়ে মাথা নাড়লেন তিনি ।

'আপনি বলতে চাইছেন--' চিৎকার করল রেইন্সফোর্ড ।

'প্রিয় বন্ধু,' বললেন জেনারেল । 'আমি কী আপনাকে আগেই বলিনি, আমি শিকারের ব্যাপারে যা মনে করি তাই বলি ? এটা সত্যি দারুন হবে । এতদিনে আমি আমার সাথে লড়ার যোগ্য একজন প্রতিদ্বন্দ্বী পেলাম !' হাতের গ্লাসটা উঁচু করলেন জেনারেল ।

'আসলে আপনি দারুন মজা পাবেন এতে,' উৎসাহের সাথে বললেন জেনারেল । 'আপনার ব্রেনটা আমার ব্রেনের বিপক্ষে । আপনার জঙ্গলের অভিজ্ঞতা আমার অভিজ্ঞতার সাথে লড়বে, আপনার স্ট্যামিনা আমার স্ট্যামিনার সাথে । একেবারে আউটডোর দাবাখেলা! আর বাজিটাও একেবারে ফেলনা না, কী বলেন ?'

'আর যদি আমি জিতি--' আরম্ভ করেছিল রেইন্সফোর্ড ।

'তৃতীয় দিনের মাঝরাত পর্যন্ত যদি আপনি আমার চোখকে ধুলো দিয়ে থাকতে পারেন তবে আমি খুশি মনে হার মেনে নেব,' বললেন জেনারেল জারফ । 'আমার পালতোলা জাহাজ আপনাকে মুল ভুখন্ডে, কোন বড় শহরের কাছে নামিয়ে দিয়ে আসবে,' এমনভাবে বললেন জেনারেল, যেন রেইন্সফোর্ড কী ভাবছে সেটা পড়তে পারছেন তিনি ।

'অবশ্যই আপনি আমাকে বিশ্বাস করতে পারেন,' বললেন কসাক । 'একজন ভদ্রলোক এবং শিকারী হিসেবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনিও আমাকে পাল্টা কথা দেবেন যে আপনি, এই দ্বীপে আপনার ভ্রমন সম্বন্ধে আপনি কিছু বলবেন না ।'

'আমি সেরকম কোন কথা দিতে পারবো না,' বলল রেইন্সফোর্ড ।

'ওহ, সেক্ষেত্রে---কিন্তু এখন সেটা আলোচনা করছি কেন ?' বললেন জেনারেল । 'তিনদিন পরে এক বোতল ভোভ ক্লিকো শ্যাম্পেনের সাথে আমরা আলাপ করবো সেটা । যদি না--'

ওয়াইনে চুমুক দিলেন জেনারেল ।

তারপরেই চটপট কাজের কথা পারলেন তিনি । 'ইভান, আপনাকে শিকারের পোশাক, খাবার আর একটা চাকু দেবে,' রেইন্সফোর্ডকে জানালেন তিনি । 'আমি আপনাকে চামড়ার মোকাসিন জুতো পরার পরামর্শ দেই, কারন সেগুলো খুব অস্পষ্ট ছাপ রেখে যায় ।

আমার আরেকটা পরামর্শ হচ্ছে দ্বীপের দক্ষিনপুর্ব দিকের বড় জলাভুমিটা এড়িয়ে যাওয়া । আমরা ওটাকে মৃত্যু-জলা বলি, এখানে চোরাবালি আছে । একটা বোকা লোক ওদিকের রাস্তা বেছে নিয়েছিল । দুঃখের বিষয়ে হচ্ছে যে ল্যাজার
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৭ রাত ৯:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×