যেই ভাবা সেই কাজ, চবি্বশ ঘন্টার মধ্যেই তিনি আর স্টিভ স্টেজকোচে চড়ে বসলেন, সান ফ্রানসিস্কো এর ফ তিনি প্রশান্ত মহাসাগরের তীরের এই সুন্দর শহরটির প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেলেন ।
যদিও রাফিং ইটে বইতে একটু মৃদু খোঁচা দিয়েছেন তিনি, দোষের মধ্যে এখানকার পুলিশ খুব বদ আর মাঝে মাঝে ভুমিকম্প হয় ! সেইসময় 1864 সালে সান ফ্রানসিস্কোর সবচেয়ে বড় সাহিত্যিক আকর্ষন ছিলো চার্লস হেনরি ওয়েবের 'দ্য ক্যালিফোর্নিয়ান' পত্রিকাটা ।
এই পত্রিকাটা ঘিরে জমে উঠেছিলো ব্রেট হার্ট, প্রেন্টিস মালফোর্ড, চার্লস ওয়ারেন স্টোডার্ড, জোয়াকুইন মিলার, আর্টেমাস ওয়ার্ড আর অবশ্যই মার্ক টোয়েনের আড্ডা । টোয়েন এতোকাল বাইরে থেকে লেখা পাঠাতেন, এবারে সরাসরি শরিক হলেন ।
এদের মধ্যে একমাত্র মার্ক টোয়েনেই সবচেয়ে বিশ্ববিখ্যাত হবেন, কিন্তু কাছাকাছি আসবেন ফ্রান্সিস ব্রেট হার্ট, 'ক্যালিফোর্নিয়ানের' সম্পাদক । আরো একটা পত্রিকা ছিলো নাম করার মতো সেখানে, গোল্ডেন এরা আর কর্নেল ম্যাককম্বের 'আল্টা ক্যালিফোর্নিয়া ' । এ দুটো কাগজেও লেখা দিয়েছেন টোয়েন ।
হার্ট সম্পাদক হবার পর মার্ক টোয়েনকে প্রতি প্রবন্ধ পিছু বারো ডলার সন্মানীতে 'ক্যালিফোর্নিয়ানের ' নিয়মিত প্রদায়ক হিসেবে নিয়োগ করলেন । তখনকার দিনে বারো ডলার সন্মানীর কথা কেউ শোনেইনি, তার ওপর তিনি পুরনো কাগজ টেরিটোরিয়াল এন্টারপ্রাইজের সান ফ্রানসিস্কো প্রতিনিধি হয়ে গেলেন । সপ্তাহে তিরিশ ডলার পেতেন 'লেটার ফ্রম সানফ্রানসিসকো ' লেখার জন্য ।
কিন্তু সমস্যা দানা পাকিয়ে উঠলো সান ফ্রানসিস্কোতেও । এখানকার পুলিশবিভাগের দুর্নীতি আর স্বেচ্ছাচারের কথা তিনি এতো অকপটে লিখতেন, যে এন্টারপ্রাইজের কপি সিয়েরাপর্বত পেরিয়ে এদিকে আসলেই টাউনহলে হাউকাউ শুরু হয়ে যেতো ।
সান ফ্রানসিস্কোর পুলিশ কমিশনার যে মানহানির মামলা দায়ের করে ছিলেন এন্টারপ্রাইজের বিরুদ্ধে সেটা ক্যালিফোর্নিয়ায় এন্টারপ্রাইজের কাটতি বহুগুন বাড়িয়ে দিয়েছিলো । কিন্তু মাঝখানে এমন একটা ঘটনা ঘটলো যে স্যামের ওপর সরাসরি বিপদ নেমে এলো ।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৭ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


