হাতাহাতি শেষ হবার পর দেখা গেলো এক মাস্তান হাসপাতালে যাবার জন্য তৈরি হয়ে সটান রাস্তার ওপর চিৎ হয়ে শুয়ে, বাকি দুটো অবস্থা সুবিধের নয় ভেবে লম্বা দিয়েছে । বীরের সন্মান পাওয়া উচিৎ ছিলো স্টিভ গিলিসের, কিন্তু জুটলো হাতকড়া আর হাজতবাস, জানা গেল মাস্তান তিনটে ছিলো সান ফ্রানসিস্কো পুলিশের "সোর্স", বড়কর্তাদের পেয়ারের লোক ।
মার্ক টোয়েন নিজে গিয়ে জামিন দিয়ে ছাড়িয়ে আনলেন স্টিভকে, বললেন স্টিভকে দিন কয় যদ্দিন না এদিকতা ঠান্ডা হচ্ছে ততোদিন নেভাডায় গিয়ে থাকতে, তারপর সান ফ্রানসিস্কো পুলিশের উধর্্বতন চতুর্দশ পুরুষ উদ্ধার করে একটা আর্টিকল লিখে দিলেন এন্টারপ্রাইজে, ।
এ মামলা যে কোর্টে উঠবেনা এব্যপারে তিনি নিশ্চিত ছিলেন । এবং সাথে সাথেই পুলিশ শমন জারি করলো টোয়েনের বিরুদ্ধে, যে জামিনপ্রাপ্ত আসামীকে স্টেটলাইন (প্রাদেশিক সীমা )পার হতে সাহায্য করেছেন, পুলিশের শমনে এও ছিলো অভিযুক্ত ব্যাক্তির সমস্ত ব্যাক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, । গ্রেফতার হয়ে যেতেন তিনি এবং ওরাইওনের উপহার দেয়া সাধের সোনার পকেটঘড়িটা যে মার যেতো তাতে কোন সন্দেহ নেই ।
যদি না স্টিভের ভাই জিমি গিলিসের সাথে রাস্তায় দেখা না হয়ে যেতো, জিমি সোজা মার্ক টোয়েনকে টুলাম পাহাড়ের ধারে অ্যাঞ্জেল'স ক্যাম্প এলাকায় তাঁর লগকেবিনে নিয়ে গেলেন ।
জ্যাকাস হিলের উপর জিমির কেবিনে ব্রেট হার্ট সহ অনেক সাহিত্যিক আতিথ্য গ্রহন করেছেন, সত্য বলতে কি এখানেই হার্ট তাঁর পৃথিবীবিখ্যাত ছোটগল্প লাক অভ দ্য রোরিং ক্যাম্প লেখেন । জিমি এখানকার পরিত্যাক্ত খনি গুলোতে সোনা-রুপা খুঁজে বেড়াতেন, তাঁর নিজেরও একটা ছোট্ট খনি বা পকেট ক্লেইম ছিলো ।
সান ফ্রানসিস্কো থেকে চিঠি এলো পুলিশবিভাগ ব্যাপারটা ভুলে যেতে প্রস্তুত । টোয়েন ফিরে গল্প লেখায় হাত দিলেন, টুলাম পাহাড়ে থাকার সময় ইলিনয় থেকে আসা এক অবসর প্রাপ্ত মিসিসিপি নদীর পাইলট বেন কুনের সাথে হয় মার্ক টোয়েনের ।
কুন একটা ব্যাঙের গল্প বলেছিলেন টোয়েন কে, যেটা মার্ক টোয়েন তাঁর নিজস্ব ভাষায় পরে গল্পে রুপান্তরিত করেন, ব্যাপারটা বিশ্ব সাহিত্যে গুরুত্বপুর্ণ, কারন এই গল্পের সাথে সাথে সাংবাদিক মার্ক টোয়েন, সাহিত্যিক মার্ক টোয়েন হবার পথে প্রথম ধাপ অগ্রসর হলেন । 1865 সালের 18 ই নভেম্বর ছাপা হোল 'দ্য সেলিব্রেটেড জাম্পিং ফ্রগ অভ ক্যালাভেরাস কাউন্টি', সে যুগের আমেরিকার সবচেয়ে বিদগ্ধ সমালোচক, বোস্টনের জেমস রাসেল লোয়েল পড়ে বললেন এ গল্প এ সময়ের সেরা রম্য রচনা ।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৭ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


