somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্ক টোয়েন (পর্ব 11)

১৩ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর খানেক পর স্যাক্রামেন্টো ইউনিয়ন পত্রিকা থেকে একটা অ্যসাইনমেন্ট পেলেন হাওয়াই দ্বীপপুঞ্জের ওপর লেখার । মার্চের মাঝামাঝি সময় হাওয়াই পৌঁছুলেন টোয়েন । ঘোড়ায় চড়ে সারা হাওয়াই চষে বেড়িয়েছেন তিনি । পর্যটক নয় অভিযাত্রীর চোখ দিয়েই হাওয়াইকে দেখার চেষ্টা করেছেন মার্ক টোয়েন ।

স্যাক্রামেন্টো ইউনিয়নে ছাপা প্রবন্ধগুলি দারুন সাড়া ফেলেছিলো , চারমাস পরে ক্যালিফোর্নিয়ায় ফিরে দেখলেন, তিনি পশ্চিম উপকুলের সবচেয়ে বিখ্যাত লোক বনে গেছেন । তবে খ্যাতি তো আর ধুয়ে খাওয়া যায়না, কাজ শেষ, চাকুরী নেই ।

থিয়েটার মালিক মিঃ ম্যাকগায়ার পরামর্শ দিলেন "এইতো সময়, লেগে যান বক্তৃতা দিতে" । 2রা অক্টোবর 1866 সালে অ্যাকাডেমি অভ মিউজিক এর হল ভাড়া নিলেন টোয়েন, প্রবেশমুল্য একডলারে লেকচার দেবেন হাওয়াই দ্বীপুঞ্জ সম্বন্ধে, বিজ্ঞাপনে লিখলেন Doors open at 7 o'clock. The trouble to begin at 8 o'clock (!?!),

আসলেই বিপদে পড়লেন মার্ক টোয়েন, জীবনে প্রথম এতো লোকের সামনে কথা বলতে গিয়ে, কিন্তু সেটা ছিলো মঞ্চভীতির সাথে মার্ক টোয়েনের প্রথম ও শেষ পরিচয় । এরপরে হাজার হাজার বক্তৃতা দিয়েছেন তিনি লাখ লাখ মানুষের সামনে, পরের চারদশক তিনিই হবেন আমেরিকার বক্তৃতামঞ্চের প্রধানতম আকর্ষন ।

তাঁর অনেকগুলো পেশার মধ্যে আরেকটা যোগ হলো, বক্তৃতা দেয়া । ডিসেম্বরের পনেরো তারিখে পানামা অন্তরীপ পেরিয়ে নিউ ইয়র্কে এলেন মার্ক টোয়েন । এতোকাল কেবল পশ্চিম অঞ্চলের লোকই তাঁর নাম জানতো এবার দেশের সাংস্কৃতিক কেন্দ্রভুমি পুব অঞ্চলও তাঁর নাম জানলো ।

নিউ ইয়র্কের সবচেয়ে বড় মিলনায়তন কুপার ইউনয়ন হলে লেকচারের আয়োজন করলেন ইউটার সাবেক গভর্নর ফ্র্যাংক ফুলার । রোজগার হলগ তিনশো ডলার, হল ভাড়া দিতেই চলে গেলো প্রায় সবটা , কিন্তু আসর হলো জমজমাট !

এরপরে ক্যালিফোর্নিয়া থেকে ছাপা 'আল্টা ক্যালিফোর্নিয়া ' থেকে নতুন অ্যাসাইনমেন্ট, ভুমধ্যসাগর আর প্যালেস্টাইন যাবে জাহাজ 'কোয়েকার সিটি' । টোয়েনকে কোয়েকার সিটির যাত্রী হিসেবে এ যাত্রার ধারাবাহিক বর্ণনা লিখবেন চিঠি আকারে ইনোসেন্ট অ্যাব্রড নামে । চুক্তি হলো । বারোশো ডলার জাহাজভাড়া আর প্রতিটি চিঠি বাবদ বিশ ডলার পাবেন । নিউইয়র্ক ট্রিবিউন ও কিছু লেখা কিনবে বলে কথা হলো ।

ওদিকে চার্লস হেনরি ওয়েব ক্যালিফোর্নিয়ার পাট চুকিয়ে পুবে চলে এসেছেন, এখানে এসে তিনি টোয়েনের জাম্পিং ফ্রগ সহ দ্য ক্যালিফোর্নিয়ানে ছাপা অনেকগুলো পুরনো স্কেচ বই আকারে ছেপে ফেললেন ।

নাম হলো গল্পের 'দ্য সেলিব্রেটেড জাম্পিং ফ্রগ অ্যান্ড আদার স্টোরিজ' । সবুজ কাপড়ে বাঁধানো সোনালী জরির হরফে নাম লেখা বইটার দিকে তাকিয়ে মার্ক টোয়েনের বিশ্বাস করতে কষ্ট হলো যে তিনি এখন একজন লেখক ।

বন্ধু ব্রেট হার্ট কে লিখলেন The book is out and is handsome. It is full of . . . errors....but be a friend and say nothing about those things. When my hurry is over, I will send you a copy to poison the children with.
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৪৫
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×