somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্ক টোয়েন (পর্ব 12)

১৪ ই মার্চ, ২০০৭ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোয়েকার সিটি জাহাজে তাঁর দেখা হয় ড্যান স্লোট, মিসেস ফেয়ারব্যাংকস, জ্যাক ভান নোস্ট্রান্ড আর চার্লস "চার্লি" ল্যাংডনের সাথে । চার্লির বাবা নিউ ইয়র্ক স্টেটের, এলমিরা শহরের ধনী কয়লা ব্যাবসায়ী জারভিস ল্যাংডন, জাহাজ যখন স্মার্না বন্দরে থেমেছিলো তখন আঠারো বছর বয়সী চার্লস তার বোন অলিভিয়া "লিভি" ল্যাংডনের একটা ছবি দেখালো মার্ক টোয়েন কে ।

দেখামাত্রই ছবিটার প্রেমে পড়ে পড়ে গেলেন স্যাম । মনে মনে ঠিক করলেন টোয়েন আমেরিকা ফিরেই রক্ত মাংসের মানুষটাকে দেখতে হবে । কিন্তু দেশে ফিরে অনেক ব্যস্ততার মধ্যে পড়ে গেলেন ।

হার্টফোর্ডের আমেরিকান পাবলিশিং কোম্পানির কর্ণধার এলিশা জে বি্লস প্রস্তাব দিলেন ইনোসেন্ট অ্যাব্রডের চিঠিগুলো বই আকারে প্রকাশ করার, তা করতে হলে মেলা সম্পাদনা, অনুলিখন আর প্রুফ দেখার কাজ করার আছে । আর এই ইনোসেন্ট অ্যাব্রড বইটাই হবে মার্ক টোয়েনের প্রথম বেস্ট সেলার, আর অর্থ ও যশের ভিত্তি ।

বি্লস তাকে দুটো বিকল্প দিয়েছিলেন দশ হাজার নগদে সব স্বত্ব ছেড়ে দেবেন অথবা যা বিক্রি হবে তাঁর বিশভাগ রয়াল্টি, দোনোমোনো করে রয়াল্টি নিতে রাজি হলেন, "টাকা পয়সারর ব্যাপারে আমার সেরা সিদ্ধান্ত" । নিঃসন্দেহে! আড়াই লক্ষ ডলার রোজগার করে ছিলেন তিনি ইনোসেন্ট অ্যাব্রডের রয়াল্টি থেকে ।

নিউ ইয়র্কে বেড়াতে গিয়ে কোয়েকার সিটি জাহাজের পুরনো সংগীদের সাথে দেখা । চার্লি ল্যাংডন জানালো ক্রিসমাসটা তাঁরা নিউ ইয়র্কের সেইন্ট নিকোলাস হোটেলে কাটান, স্যাম ক্লিমেন্সকে অতিথি হিসেবে পেলে ল্যাংডন পরিবার সন্মানিত বোধ করবে । দশলাখ ডলার ব্যয় তৈরি ব্রডওয়ের হোটেলে ছিল সেন্ট্রাল হিটিং আর গ্যাসবাতির ব্যবস্থা, সেযুগের তুলনায় অত্যাধুনিক বন্দোবস্ত ।

আঠারোশো আটষট্টি সালের বড়দিনে চার্লস ডিকেন্স এলেন নিউ ইয়র্কে । স্টেইনওয়ে হলে তিনি তাঁর লেখা ডেভিড কপারফিল্ডের অংশ পড়ে শোনেলেন, কালো একটা মখমলের কোট পড়েছিলেন ডিকেন্স, বাটহোলে গোঁজা ছিলো একটা লাল গোলাপ ।

কিন্তু ডিকেন্সকে দেখবেন কি, মার্ক টোয়েনের চোখ আটকে ছিলো লিভি ল্যাংডনের ওপর । সতেরো বছর বয়েসে স্কেটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন তারপর এখন একটু একটু হাঁটতে পারেন । লিভির বয়স তখন বাইশ, স্যামের বত্রিশ, একজন পুবের ধনাঢ্য পরিবারের সযত্নে লালিত দুহিতা অপর জন চালচুলোহীন কাঠখোট্টা পশ্চিমা, হালের উদীয়মান লেখক ।

দুজনের মধ্যে বয়স, সামাজিক অবস্থান, অর্থ ও পারিবারিক জীবন সবদিক থেকেই দুস্তর দুরত্ব, কিন্তু স্যামের দৃঢ় বিশ্বাস এতো দিনে তিনি তাঁর জীবনসংগীকে খুঁজে পেয়েছেন , যদিও লিভির সাথে ভালো করে এখনও একবার কথাই বলেননি তিনি ! সপ্তাহখানেক পর আরেকটা পার্টিতে আরেকবার লিভির সাথে দেখা হলো । চার্লিকে বললেন তাদের এলমিরার বাড়িতে যাবার দাওয়াত তিনি খুশি হবেন ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×