তখন আমি চট্টগ্রাম এর নাম করা এক সরকারি স্কুল এ পড়ি।ক্লাস এ পড়া না পারলে কয়েকটি স্যার আমাদের এই বলে ধমক দিত..."যা অমুক বেসরকারি স্কুল এ গিয়ে ভর্তি হ,এই পড়ালেখা দিয়ে ঐইসব স্কুল এ ভাল রেসাল্ট করতে পারবি"
মনে মনে ভাবতাম...ঐইসব স্কুল এতই খারাপ?ঐইখানে গেলে আমার মত খারাপ স্টুডেন্ট ফাস্ট হয়ে যাবে?
যেই স্কুল এর নাম ধরেছিল সেই স্কুল এর ই আমার এক ফ্রেন্ড পড়ত।১ বছর পর ই এস এস সি পরিক্ষা দিলাম।সে আমার চেয়ে ভাল রেসাল্ট করল।ও ভর্তি হল সরকারি কলেজ এ।আমি ভর্তি হলাম বেসরকারি কলেজ এ।
কলেজ এ ঢুকেই দেখি আবারো কয়েকটি স্যার সেই একই কথা..."সরকারি গুলোতে পড়ালেখা হয় না।স্টুডেন্ট ভাল নেয় বলে রেসাল্ট ভাল করে।আমাদের কলেজ এ পড়া হয়।আমাদের টাই সেরা কলেজ"
২ বছর পর এইচ এস সি পরীক্ষা দিলাম।আমার সেই বন্ধুটি আমার চেয়ে রেসাল্ট ভাল করল।আমার চেয়ে ভাল ভার্সিটি তেও ভর্তিও হল।আমি আসলাম আবার বেসরকারি এক ভার্সিটি তে।প্রথম দিনেই দেখি কয়েকজনের গলায় জোর..."আমাদের ভার্সিটি ই ১ নাম্বার ভার্সিটি।নিয়ম কানুন।Job Facility সব চেয়ে বেশি।অমুক বড় বড় কোম্পানি তে আমাদের ভার্সিটি এর ছাত্র ছাত্রী ই বেশী।"
এইবার আসি আসল কথায়।সেই প্রাইমারী থেকে ভার্সিটি...কোথাও আমি পড়ালেখার কোন তফাৎ দেখি নি।যা দেখলাম,তা হল আমার পড়ালেখার প্রতি উদাসিনতা।এটাই ১ মাত্র কারন,যার কারনে আমার রেসাল্ট খারাপ এসেছিল।
ছোট থেকেই আমরা এই ধরনের মন মানসিকতা নিয়ে বড় হচ্ছি।বড় হয়ে এখন দেখা যায় যার পূর্ণ প্রতিফলন।সবসময় দেখি সরকারি বনাম বেসরকারি দ্বন্দ্ব লেগেই আছে।শিক্ষকরা কি এর মাধ্যমে ছোট থেকেই আমাদের মাঝে হিংসা ঢুকিয়ে দিচ্ছে না?হ্যাঁ,অনেকেই প্রশ্ন করতে পারে..."ঐসব শিক্ষক দের সংখ্যা তো সামান্য।তুমি ওদের গ্রহণ না করলেই তো পার?যারা সংখ্যায় বেশী তাদের অনুসরণ কর?"
উত্তরে আমি বলব,যুগ যুগ ধরে মানুষের নিষিদ্ধ আর খারাপ জিনিসের প্রতি ই বেশি আগ্রহ।বেশির ভাগ ই খারাপ টি আগে গ্রহন করে।ভাল টি পরে।এক্ষেত্রেও সেটি ঘটে।ছাত্র ছাত্রীরা শিক্ষক দ্বারা আনুপ্রানিত হয়।এবং তাদের যেই কথা গুলো ভাল লাগে সেটিই গ্রহণ করে।
তাই আমি মনে করি শিক্ষক দের এই সমস্ত কথা বলা থেকে বিরত থাকা উচিত।
আর ১টি কথা।সব স্টুডেন্ট রা তো আর এইরকম না।এইধরনের অহংকারি দের সংখ্যা সামান্যই।কিন্তু এই সামান্য কয়জন ই বিতর্ক যন্ত্রণা সৃষ্টি করে।পুরো সমাজেই যা ছড়িয়ে পরে আস্তে আস্তে।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




