রাজপথ জুড়ে কত দিন ধরে হরতাল দেখ চাহিরে!
ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।
হাতে লাঠি সোটা, পিকেটার ধর
পুলিশ এসেছে সব কেটে পড়,
প্রিজন ভ্যানেতে নেতা, কর্মীরে ভরিয়াছে দেখ চাহিরে,
ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।
ওই ফাটে শোন বোমা ঘন ঘন, সকলে পালাও মহলে
দাঙ্গা পুলিশ, র্যা ব বেরিয়েছে টহলে!
দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি
ছেলে-পিলে সব ঘরে ফিরেছে কি?
অফিস ফেরত বাবা-মা রা আজি ফিরিতেছে কোন যানেতে?
এখুনি আগুন জ্বলিবে গাড়ী ও ভ্যানেতে!
শোন শোন ওই বাড়ী যাবে বলে কে ডাকিছে ট্যাক্সি ক্যাবেরে!
যান চলাচল বন্ধ হয়েছে সবিরে!
পথে ধোঁয়া বয়, টায়ারে আগুন,
ককটেল-বোমা ফুটিছে দ্বিগুন
ঠাস ঠাস করে পুলিশের ছোঁড়া টিয়ার শেল সব ফাটেরে
বাহন বিহীন বেলা রাজপথে কাটেরে!
ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





