দিল্লিতে বাসে গণধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া সেই মেডিক্যাল শিক্ষার্থীকে এখনও ভুলতে পারেননি ভারতীয়রা। তার স্মরণে দেশটির কোথাও না কোথাও প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে। ভারতে জাতীয় পুরস্কার পাওয়া এক কৃষক তার নামে নতুন একটি আমের নামকরণ করেছেন। আমটির নাম দেওয়া হয়েছে ‘নির্ভয়া’। ভারতের উত্তর প্রদেশের মালিহাবাগ এলাকায় নতুন এই সঙ্কর জাতের আমটি উত্পাদিত হয়েছে। দেশটির বিভিন্ন সংবাদপত্র এ খবর প্রকাশ করেছে। আম উত্পাদনের জন্য ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’ পাওয়া আমচাষি কালিমউল্লাহ খান এই নাম রেখেছেন। ভারতে তিনি ‘ম্যাংগো ম্যান’ হিসেবে সমধিক পরিচিত। তিনি একটি আমগাছে ৩০০ রকমের আম উত্পাদন করে বিশ্ববাসীকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। তার নাম রয়েছে ‘লিমকা বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডস’-এ। এবার তিনি তার উদ্ভাবিত সর্বশেষ আমটির নাম রাখলেন ‘নির্ভয়া’। কয়েক মাস আগে দিল্লিতে একটি বাসে গণধর্ষণের শিকার হন ওই মেডিক্যাল শিক্ষার্থী। ঘটনাটি দিল্লিজুড়ে আলোড়ন সৃষ্টি করে। সেই শিক্ষার্থী সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। তার প্রকৃত নাম জানা যায়নি। ভারতের গণমাধ্যম তাকে ‘নির্ভয়া’ আখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে। মেয়েটি ধর্ষকদের সঙ্গে জীবন বাজি রেখে লড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কাছে পরাস্ত হতে হয়। ওয়েবসাইট।
ভারতে নির্ভয়ার নামে আম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet

০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।