somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোনা মানিক
বাংলাদেশের এক মফস্বল শহরের ছেলে আমি। ব্লগে সোনা মানিক নামে লেখলে ও আমার নাম গাউছুর রাহমান। নিন্মবিত্ত হবার কারনে সমাজের অনেক নির্যাতন নিপীড়ন এর মধ্যে বড় হয়েছি তাই সাধারন মানুষের কষ্ট কিছুটা হলে ও বুঝি তাই শোষিত মানুষের হয়ে লেখার পথ বেছে নিয়েছি।

ধর্মনিরপেক্ষতা

০৩ রা মে, ২০১৩ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগ (প্রজাতন্ত্র) এর ২ক ধারায় থাকা “প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম” বিষয়ে করা আদালতের দুটি রিটের শুনানিকে কেন্দ্র করে বাংলাদেশের ইসলামপন্থীরা দেশের পরিস্থিতিকে উত্তপ্ত করার চেস্টা করছে। ইতিমধ্যেই হেফাজত ইসলাম রাজধানী ঢাকা, তাদের আস্তানা শহর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে, অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীগুলোও সমান তৎপর। হেফাজত নেতারা সাফ জানিয়ে দিয়েছে, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিলের (অনেক সময়ই তারা এটাকে সংক্ষেপে বলে থাকেন- ইসলামকে দেশ থেকে বাতিলের, তুলে দেয়ার চক্রান্ত) সিদ্ধান্ত হলে- সারাদেশে জিহাদ শুরু হবে, কোটি মুসলিম বুকের রক্ত ঢেলে দিবে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, “যদি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়া হয়, তাহলে হেফাজতে ইসলামের ব্যানারে কঠিন, কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব”।

তিনি বলেন, “সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম যদি বাতিল হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে, সাংগঠনিকভাবে কোনো মুসলমান তার মুসলমান পরিচয় নিয়ে থাকতে পারবে না। কোনো মুসলমান মুসলমান থাকতে পারবে না”। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদেরও রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ইসলাম শান্তির ধর্ম। রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে সবার জন্য শান্তি আসবে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সব সম্প্রদায়ের মানুষের জন্য শান্তি হবে”। এমনই শান্তির ধর্ম যে, তারা জিহাদের হুমকি দেয়, ইসলাম রক্ষায় কোটি তৌহিদি জনতার বুকের তাজা রক্ত ঢেকে দেয়ার কথা বলে। যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়কে আহবান জানাচ্ছেন তিনি- রাষ্ট্রধর্ম ইসলাম থাকার পরেও যদি তারা থাকতে পারে, তাহলে রাষ্ট্রধর্ম হিসাবে কোন বিশেষ ধর্ম না থাকলে- কেন কোন মুসলমান মুসলমান থাকতে পারবে না- সেই ব্যাখ্যা বাবুনগরীর কাছ থেকে জানা দরকার। মুসলমানের একমাত্র সংবিধান কোরআন, যে কোরআন না থাকলে মুসলমানও থাকবে না- এই কথা সারাজীবন শুনে এসে- আজ বাবুনগরীর বক্তব্য শুনে মনে হচ্ছে- কোরআন, কালেমা, নবীর শিক্ষা তথা সুন্নাহর চাইতেও তাদের কাছে যেনবা একটা রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামের থাকা না থাকাই বেশি গুরুত্বপূর্ণ! দুনিয়ার অধিকাংশ দেশে রাষ্ট্রধর্ম ইসলাম নয়- সেইখানে কি ইসলাম নেই, এমন প্রশ্নও খুব স্বাভাবিকভাবে আসে

খেলাফত আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রভৃতি নানা ইসলামিক দলগুলোও মিছিল সমাবেশ থেকে একই রকম হুশিয়ারি উচ্চারণ করছেন। তাদের অধিকাংশের মূল বক্তব্যই হচ্ছে- বাংলাদেশের ৯০%, ৯২% মুসলমান হওয়ার পরেও কেন রাষ্ট্রধর্ম ইসলাম হবে না। এই সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতার বলে অন্যদের – দুর্বল, ক্ষমতাহীনদের উপরে জোর-জবরদস্তিমূলক নিজেদের ধর্ম, ভাষা, সংস্কৃতি চাপিয়ে দেয়া মোটেও ন্যায়সঙ্গত ও ন্যায্য নয়, সেটা তাদের কে বুঝাবে?
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×