১৯৭১ সালে আমার জন্ম হয়নি। তাই মুক্তিযুদ্ধ করতে পারিনি। ১৯৭১ নিয়ে অনেক বই পরেছি। নির্যাতনের বর্ণনা যখনি পড়েছি আমার প্রচণ্ড কান্না পেয়েছে, আবার পরক্ষনেই শরীরের সমস্ত শক্তি যেন বাহুতে চলে এসেছে আর শরীরের সমস্ত রক্ত যেন টগবগ করে ফুটেছে, মনে হয়েছে এই মুহূর্তে যদি ওদের কোন একজনকে পেতাম! সবচাইতে নিষ্ঠুরতম উপায়ে তাকে হত্যা করতাম।
ওদের রক্ত কোন বীর মুক্তিযোদ্ধার পায়ের তলায় ঢেলে দিতাম,
রায়েরবাজার যেখানে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ওরা, সেখানে ছিটিয়ে দিতাম কিছু রক্ত, যাতে শহীদের রক্তের তৃষ্ণা মিটে যেত।
আবারও যখন দেখি স্বাধীনতার মিত্র শক্তি ভারত আমাদের ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে তখন ইচ্ছা করে মিত্রতাকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখি, হত্যা করি সেই পশুদের আর রক্ত ঢেলে দেই ফেলানীর কবরে। ঠিক তার পায়ের কাছে। সীমান্তে ২০১১ সালে বিএসএফ-এর গুলিতে ৩১ জন মারা গেলেও ২০১২ সালে নিহতের সংখ্যা ৩৮ জন। সুত্র- বিবিসি বাংলা
১৯৭১ এর সংগ্রাম হয়েছিল অধিকার আদায়ের আন্দোলন থেকে,
আমাদের মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক মুক্তি।
কিন্তু আজ ২০১৩ সালে এসে যখন দেখি বিভিন্ন রাজনৈতিক দলের দুর্নীতির কারনে বাঙ্গালী আজও তার অধিকার পায়নি, পায়নি অর্থনৈতিক মুক্তি, তখন আমার মাথা নত হয়ে যায়, নত হয়ে যায় ত্রিশ লক্ষ শহীদের প্রতি, যারা বুকের তাজা রক্তের বিনিময়ে একটি সুখি বাংলাদেশের স্বপ্ন দেখেছিল।
আমারা ব্যর্থ, আমারা ব্যর্থ, আমরা ব্যর্থ।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



