বিরক্তি আর ক্ষোভ ।
মানুষ এতটা অযৌক্তিক হতে পারে না। এদেরকে মানুষ কিভাবে বলি।
জঙ্গলে যেমন নিজের ক্ষুদা মেটানোর জন্য বাঘ সিংহ তাদের মা বাবা কিংবা সন্তান দেখে না আগে খিদে মেটায় সেই অবস্থা ই দেখতে হচ্ছে।
একে অন্যের উপর কাঁদা ছোড়াছোড়ী করছে।
গোল টেবিল বৈঠক করছে।
তাতে কি লাভ টা হচ্ছে । খালি টেবিল এ বইসা টেবিল ব্যথা পাইতাসে ।কারন টেবিল টা কে হাত চাপ্রানুর জন্য ব্যবহার করছে। এর থেকে ত মনে হয় সামরিক শাসন ই ভাল হত ।
কিছু ব্যক্তি গত অনুভুতি । (মুন চায় সব গুলান কুত্তা রে সাহপাগ এর সামনে টাঙ্গায় দেই আর সব সাধারন মানুষ দের হাতে একটা করে সুই আর একটা করে ঢিল ধরায়া দেই । আর বলি যার যার খায়েস মত ঢিলান । গনতন্ত্র এই সব কুত্তা গুলান রে ঢিলায়া শিখান। আরও
খায়েশ থাকলে সুই দিয়া গুতান। )
ভাবতে কষ্ট হচ্ছে আমরা কি আসলেই স্বাধীন দেশের নাগরিক?
এই নোংরামির শেষ কোথায় ?
এর পড়ে কি আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারব ।
কোথাও কোন সমাধানের চিহ্ন ও নেই।
বাজারে গেলে কোন সবজি কিংবা তরি তরকারি কম দেখা যায় না ।কিন্তু দাম দেখলে মনে হয় যেন দেশে আসলেই অনেক খারাপ অবস্থা।
প্রশ্ন হছে যদি সব কিছু বাজারে ঠিক মত আসে ই তাহলে দাম টা কেন বেশি?
এইটা কি তাহলে এখন ফায়দা নিচ্ছে ব্যবসায়ী দালাল গুলো ?
নাম অবরোধের লাভ তাদের।
মানুষের ঘরে ঘরে এক নিরব অভাব বিরাজ করছে।
প্রতিটা মানুষ তার রোজি রোজগার স্বাভাবিক একটা ধারার উপর করে থাকে । কিন্তু এখন সে পিয়াজ কিনতে তার পকেট
খালি হয়ে যাচ্ছে । আর অই মানুষটার উপর কত গুলো মুখ অনাহারে চেয়ে থাকবে।
যেটা দিয়ে সে তার পরিবারে এক বেলার খাবার সংস্থান করতে পারত। ওইটুক দিয়ে সে তার একা খাওয়ার মথ ও হচ্ছে না।
আমরা কি সাধারন মানুষ স্বাধীন দেশের নাগরিক হয়ে অন্যায় করেছি?
আমরা ভোটার রা কি এদের নির্বাচন করি এরই জন্য ?
আমরা ত এখন ওদের হাতে জিম্মি।
আমরা কি আসলেই স্বাধীন???????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



