ঈদে মিলাদুন্নবী (সঃ)
আজি খুশীর ঈদ, এলো শুভ জন্মদিন-
বিশ্বজাহান আলো করে রহমতুল্লীল আলামীন
তব কদমে হাজারো সালাম খাতুমীন নবীয়িন
দু'জাহানের বাদশা তুমি হে মহানবী (সঃ)
ত্রিভূবনে শান্তি এলো তুমি যে নূর নবী
উসয়াতুল হাসানা তুমি -আদর্শ আবে হায়াত
সকল মানুষের কল্যাণে তুমি রহমত ।
দয়ার নবী দয়ালু তুমি বিশ্বসেরা ইনসান
কুলমুখলুকাত পেল তোমার দয়া- মেহেরবান ।
সকল মানব এলো তোমার শান্তি পতাকা ছায়ায়
কেটে গেল তিমির আঁধার ,তব রহমতের মায়ায় ।
আজি আমরা তব পথ হারিয়ে আঁধারে ধর্ম হাতরায়
দুনিয়া মশগুল হানাহানিতে তোমার আদর্শ কোথায় ।
হে নবী মোহাম্মদ নিয়ে এসো আজি জান্নাতী সওগাত
বিশ্বে ফিরে আসুক আবার অনাবিল শান্তির বরাত ।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



