somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার গ্রেফতার সরকারের চরম ভন্ডামি

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার আসিফ মহিউদ্দিনসহ শীর্ষ ৭ ব্লগারকে গ্রেফতার করা সরকারের চরম ভন্ডামি আচরণ। সরকারের একাধিক মন্ত্রি (আইন মন্ত্রি, আইন প্রতিমন্ত্রি, স্বরাষ্ট্র মন্ত্রি) সংবাদ ব্রিফিং করে ধর্মীয় অনুভুতিতে আঘাত করার কারণে ব্লগারদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন। কিন্তু সংবাদ মাধ্যম ও মামলা সূত্রে জানা গেছে, ব্লগারদের গ্রেফতার করা হয়েছে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মতে। বাংলাদেশে প্রচলিত দন্ডবিধিতে ধর্মীয় অনুভুতিতে আঘাতের জন্য ২৯৫এ ধারা বিদ্যমান রয়েছে। কিন্তু ব্লগারদের গ্রেফতার করা হয়েছে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায়। এটি সরাসরি প্রতারণার সামিল। ২৯৫এ ধারায় কেন মামলা দায়ের না করেই ব্লগারদের গ্রেফতার করা হল? ব্লগে ব্লগাররা যা লিখেছে তা এখনো বিদ্যমান। কিন্তু ওই বিদ্যমান লেখা থাকার পরও কেন সন্দেহজনক কারণে গ্রেফতার করা হল? ব্লগে তারা যা লিখেছে তা যদি অপরাধও হয় তাহলে তাদের রিমান্ডে নিতে হবে কেন? সরকার ও আইন শৃংখলা বাহিনী এতই মূর্খ যে ব্লগারদের রিমান্ডে না নিয়ে তাদের ব্লগে লেখা বক্তব্যও বুঝতে সক্ষম নয়? না কি করতে হবে তা না বুঝে শারীরিকভাবে নির্যাতনের জন্য এই আহাম্মকি কান্ড? এখনই সাবধান না হলে সরকারের বিরোধী শক্তি বড় হয়ে যাবে তাতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে।

আমার জানা মতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মতে ৯টি কারণে কাউকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা যায়। ওই কারণ গুলিতে স্পষ্ট বিধান হচ্ছে আমলযোগ্য কোন অপরাধের সন্দেহ, ভবঘুরে, আচরণে সন্দেহ, চুরি-ডাকাতিসহ মারাত্বক অপরাধে জড়িত থাকার আলামত, বাড়িঘর ভাংচুর করার নমুনা, পুলিশের কাজে বাধা, সশস্ত্র বাহিনী থেকে পলায়নসহ নানাবিধ অপরাধের সাথে যুক্ত থাকার বিশ্বাসযোগ্য কারণ। প্রিয় পাঠক, প্রত্যেক ব্লগারকে তাদের বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, তারপরও তারা সন্দেহজনক ও ভবঘুরে? তাদের বিরুদ্ধে মন্ত্রিরা বলে একরকম আর কোর্টের চালনপত্রে লেখা আরেক রকম। এটি কোন আজব দেশ? এই ভন্ডামি আর কতদিন চলবে? অবিলম্বে গ্রেফতারকৃত ব্লগারদের মুক্তি দেওয়া হউক।
যে আদালতে ব্লগারদের মামলা শুনানি হয়েছে, ওইসব আদালতের কোন বিচারকই আইটি বিষয়ে অভিজ্ঞ নয়। আর মামলার দায়িত্বে থাকা পুলিশ সে তো চিন্তাই করা যায় না। তাহলে ব্লগাররা ন্যায়বিচার পাবেন কোথায়? এটি সামান্য কোন বিষয় নয়। যদি বিষয়বস্তু সম্পর্কে কারও ধারণা না থাকে তার বিচার হবে উদুর পিন্ডি, বুধোর ঘাড়ে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×