মরূর বুকে এ-কি বৃষ্টি !!!
২৯ শে আগস্ট, ২০০৬ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জিজানে প্রায় দুমাস হল এসেছি । লোহিত সাগরের কোল ঁেঘষে জিজান শহরের অবস্তান । বন্দর নগরী জেদ্দার আবহাওয়ার সাথে এখানের কোন মিল নেই । বৈরি গরমের কারণে বাইরে হাঁটা চলা সীমাহীন কষ্টকর । প্রচন্ড তাপদাহে এখানকার প্রকৃতির অবস্থা খুবই করূণ । চারি দিকে একফোঁটা বৃষ্টির জন্য হাহাকার ।
তবুও কিছু করার নেই । কর্মের সীমানায় আবদ্ধ আমাদের জীবন । জীবিকার প্রয়োজনে আসা প্রবাসের এই বাঁধাধরা জীবনে একান্ত নিজের বলে কোন কিছু নেই । শুধু কাজ আর কাজ । এই উত্তপ্ত মরূপ্রকৃতির মাঝখানে চলছে কর্মব্যস্ত প্রবাসীদের যাতায়ত ।
বসের নতুন সাইবার ক্যাফে পরিচালনার দায়ীত্ব এসেছে আমার উপড় । সেদিন ক্যাফেতে বসে আছি । হঠাৎ ছন্দপতন । গুর গুড় কড় কড় শব্দে যেন আকাশ বিদীর্ণ হবার উপক্রম । প্রকম্পিত আবাস । হকচকিয়ে লাফিয়ে উঠি । জানালায় তাকিয়ে নেচে উঠি আনন্দে । বাইরে বৃষ্টি !! আহা সে-কি বৃষ্টি ! মরূপ্রবাসের এই দীর্ঘ দশ বৎসরেও এরকম বৃষ্টি দেখিনি । পিচঢালা রাজপথ যেন সাগর । ভিজা মাটির সোঁদাগন্ধে হৃদয়ে এক ধরণের আনন্দ অনুভব করি । মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছি বিরামহীন বৃষ্টির কারূময় বর্ষণ । হাত বাড়িয়ে ছুঁয়ে ছুঁয়ে নিচ্ছি বৃষ্টির পরশ । কিশোর যুবকরা দৌর ঝাপ করছে উচ্ছল আনন্দে । ভিজে ভিজে ছুটোছুটি করে লুফে লুফে নিচ্ছে বৃষ্টির সুষমা । বিরহ-কাতর আপনহীন প্রবাসে সেদিন বৃষ্টির ছন্দে,বৃষ্টির গন্ধে কি-যে আবেগপ্রবন হয়ে গিয়ে ছিলাম তা কি করে বলি ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন
মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন
আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।
বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।
যাক না এমন...
...বাকিটুকু পড়ুন