somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন শিষ্টাচারের চর্চা করি ( আপডেট )

০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(কিছুক্ষন আগে এক প্রতিভাবান ব্লগারের অমার্জিত অরূচিকর লেখা দেখে অবাক হয়ে গেছি । তিনি তাঁর লেখায় নিজের অমার্জিত রূচি ও অগৌরবসূচক বৈশিষ্ট্য গুলো চমৎকার ভাবে বিকাশ ঘটিয়েছেন । আসুন আমরা তাঁর সর্বাঙীন কুশল কামনা করি । )
---------------------------------------
আমাদের মাঝে কিছু কিছু ব্লগার আছেন যারা অন্যের মত খন্ডাতে গিয়ে একে অন্যকে গালি গালাজ করে বক্তব্য জাহির করেন । এমন কি ভদ্রতার বাহিরেও চলে যান । যা কোন ভাবেই কাম্য নয় । যে সব গূণাবলী নিজের চরিত্রকে মহিমান্বিত করে তোলে তার মধ্যে অন্যতম হল শিষ্টাচার বা আদব- কায়দা । অন্যের প্রতি নম্র,সদয়,সুমিষ্ট ও সম্মানজনক আচরণকে শিষ্টাচার বলে । এই শিষ্টাচার বা ভদ্রতাবোধ মানুষকে পরসপরের কাছে আনে, কাজ কর্মে সফলতার সহায়ক হয় । মানুষের চরিত্রের খারাপ বৈশিষ্টগুলো শিষ্টাচারের প্রলেপে লুপ্ত হয়ে যায় । মানুষের চরিত্রের ভিতর শিষ্টাচারের গভীর মূল নিহিত । বাহিরের চেহারায় ভিতরের আসল রূপটি ধরা যায় । এর ফলে মানুষের সমাদর ও মর্যাদা বাড়ে । অভদ্রতা বা অশিষ্ট আচরণের মাধ্যমে কেবল নিজের খারাপ দিকটিই প্রকাশিত হয়না , বরং পারিবারিক ও বংশের ঐতিহ্যের উপর ও কলনক আরোপ করা হয় । তাই সহজেই ঐ ব্যাক্তির পারিবারিক ঐতিহ্য, মান-মর্যাদা অনুমান করা যায় । একজন মানুষ জ্ঞানী হলে ও যদি তাহার কাছ থেকে শিষ্টাচার কিংবা ভদ্রতার আচরণ লাভ করা যায়না তাহলে তার কাছ থেকে কোন উপকারও আশা করা যায়না । তার সঙ অবশ্যই সযত্নে পরিহার করতে হবে । প্রয়োজনে এখানেও তাহাদের ব্লগ পড়া এবং মন্তব্য করা থেকে দূরে থাকাই শ্রেয় । কারন তাঁর কাছ থেকে ক্ষতি হওয়ার সম্ভবনাই বেশি । সাপের মাথার মণি লাভের জন্য কেউ যেমন সাপের কাছে যেতে চায়না , তেমনি জ্ঞানপাপি দুর্জন ব্যাক্তিকেও এড়িয়ে চলতে হয় । আমাদের প্রত্যেককে এব্যাপারে জীবনের সর্বস্তরে সচেতনতার পরিচয় দিতে হবে ।
বাংলা সাহিত্যের এক মহান আদর্শবাণ ব্যাক্তি ( আমি তার খুবই ভক্ত) তার লেখায় চির সত্য কথাই ফুটে উঠেছে ঃ ''কিসে হয় মর্যাদা ? দামী কাপড়ে, গাড়ি-ঘোড়ায়, না ঠাকুরদাদার কালের উপাধিতে ? না-মর্যাদা ঐ সকল জিনিসে নাই । আমি দেখতে চাই তোমার ভিতর বাহির, তোমার অন্তর । আমি দেখতে চাই তুমি চরিত্রবান কিনা , তুমি কঠিন সত্যের উপাসক কিনা ? তোমার মাথা দিয়ে কুসুমের গন্ধ বেরোয় , তোমায় দেখলে দাসদাসী দৌরে আসে , প্রজারা তোমায় দেখে সন্ত্রস্ত হয় , তুমি মানুষের ঘাড়ে চড়ে হাওয়া খাও , মানুষকে দিয়ে জুতা খোলাও , তুমি দিনের আলোতে মানুষের টাকা আত্মসাৎ কর , বাপ-মা শশূর-শাশূড়ী তোমায় আদর করেন ; আমি তোমায় অবজ্ঞায় বলবো-যাও '' ।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×