
বর্ষায় সাঁকোটা ভেঙে গেছে।
মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়ে বলেছিলেন
আগামী অর্থবছরে সংস্কার হবে।
তারপর
পার হলো
অনেক বছর।
অথচ প্রতিশ্রুত অর্থবছর
আর এলো না।
একটা ধর্তব্যহীন ফুটব্রিজের অভাবে
মুখ থুবড়ে পড়ে থাকল
আমাদের সব সংযোগ, সব ভালোবাসা।
তোমার আমার ভালোবাসার যাত্রাপথের
একমাত্র গুরুত্বপূর্ণ সাঁকোটা আর কখনও
সংস্কার হলো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



