ঝির ঝির বৃষ্টি পড়ছিল । পচন্ড ঠান্ডয় ঠক ঠক করছে আমার শরীর গায়ে সাধারন স্যুট টাই আহ কি ঠান্ডা । তেলের পাম্পের কাছে গিয়ে টেলি ফোন বক্স খুজছি , নাই । হায় হায় কোন ও মানুষ ও দেখছিনা । হঠাৎ একটা গাড়ী এলো তেল নিতে । মুহূতেই এক তরুন ীএলো তেল দিতে । মনে একটু আশা জাগলো । গাড়িটি বিদায় নিতেই হ্যালো বলে ডাক দিলাম তরুনীকে । একটু দাড়িয়ে জিঘ্যাসু দৃষ্টিতে তাকলো । বললাম আমার একটা ফোন করা দরকার । দয়া করে একটু .......... । হায় এতো দেখি ইংরেজী জানেনা । ইশারায় বলতেই বুঝলো । শীতে আমার অবস্তা দেখে তার সাথে যাবার ইঙ্গিত করলো । পিছু পিছু ওদের অফিসে ঢুকলাম ।
হিটার চালানো রুমে প্রবেশ করতেই গরম অনুভব করলাম । হিটারের পাশে একটা চেয়ার দিয়ে বসতে বলে তরুনী অন্য রুমে গেল । কিছুক্ষন পর অন্য এক মহিলা সহ হাতে এক কাপ কফি নিয়ে এলো । কফির কাপটি আমায় দিয়ে মহিলাটি কে কি বলে চলে গেল । আমার পাশে একটি চেয়ারে মহিলটি বসে জানতে চাই লো আমি কোন দেশি লোক । মহিলা মোটামুটি ইংরেজী জানে । আমার অবস্তা শুনে আমার থেকে নাম্বার নিয়ে ফোন দিল সেই বাঙালি ভাই কে যার বাসায় আমার উঠার কথা । ঐখান থেকে ঠিকানা নিয়ে কোরিয়ান ভাষায় লিখে আমাকে দিয়ে বলল এটা টেক্সি ড্রাইভার কে দিলে সে আমাকে আমার লোকের কাছে নিয়ে যাবে ।
ধন্যবাদ দিয়ে বিদায় হলাম আর ওদের ব্যাবহারে মুগ্ধ হলাম । বাইরে এসেছি প্রায় দশ মিনিট কোন টেক্সি পেলাম না আবার ও ঠান্ডায় আমি কাঁপছি । আমি টেক্সি পাচ্ছিনা দেখে তরুনীটি আবার বেরিয়ে এসে আমাকে আবার অফিসে নিয়ে গেল । ইতি মধ্যে ওরা কল করে টেক্সি আসতে বলে দিয়েছে । তিন চার মিনিটের মধ্যে টেক্সি হজির ।
আমাকে টেক্সিতে উঠিয়ে দিয়ে তরুনী ড্রাইভার কে কি যেন বলে ধিয়ে ছিল । আবারো ওকে ধন্যবাদ দিয়ে বিদায় নিলাম আমি । মিনিট দশের মধ্যে টেক্সি এসে থামলো একটা ফেক্টেরির সামনে । বেরিয়ে এলো বাঙালি ভাইটি । টেক্সি ভাড়া দিয়ে বিদায় দিয়ে হাফ ছেড়ে বাঁচলাম আমার দেশের ,আমার ভাষার , আমার জাতির এক ভাইকে পেয়ে । প্রায় বএিশ ঘন্টা পর বাংলায় কথা বললাম । এর মধ্যে আমার যেন দম বন্ধ হয়ে আসছিলো ।
আজো মনে পড়ে সেই তরুনী আর সেই মহিলাকে যাদের কারনে হয়তো আর ও অনেক কষ্ট থেকে রক্ষা পেয়েছি । অন্য সিটিতে চলে আসায় নতুন বলে ঠিকানা না জানায় ওদের সাথে আর দেখা করা সম্ভব হয়নি ।
যে খানে থাকো যে ভাবেই থাকো তোমরা ভাল থেক সুসহ থেকো । তোমরা আমার বোন ।
ছবি ঃ দক্ষিন কোরিয়ার মানচিএ ।
( চলবে )
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ ভোর ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



