somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৫০ মায়ের মুখে হাসি ফুটিয়েছেন রহিম, খুঁজে পাননি নিজের বোনকে

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৩
সালমান ফরিদ: তিনি রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে একে একে দেড়শ’ জনকে জীবিত উদ্ধার করেছেন। ৪০টি লাশ বের করে এনেছেন ভেতর থেকে। নিজের জীবন বাজি রেখে ঢুকেছেন মৃত্যুপুরীতে। ৯ম তলা থেকে চষে বেড়িয়েছেন ৩য় তলা পর্যন্ত। তন্ন তন্ন করে খুঁজেছেন জীবিত মানুষকে। কোথাও থেকে সাড়া পেলেই ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারে। লাশের সারি সরিয়ে জীবিত মানুষগুলোকে দেখিয়েছেন আলোর মুখ। ফিরিয়ে এনেছেন মুক্ত পৃথিবীতে। তখন তার আনন্দ দেখে কে! একটি জীবিত মানুষ উদ্ধার করতে পারলেই আনন্দে কেঁদেছেন। না জানি কার মায়ের খালি কোলটায় সন্তান ফিরিয়ে দিয়ে ভরিয়ে দিয়েছেন। কিন্তু এই আনন্দের মাঝেও বেদনা তাকে কুরে কুরে খেয়েছে। সেই কষ্ট ভুলতে পারছেন না রাজবাড়ীর আবদুর রহিম। গতকাল সকালেও আবার গেছেন রানা প্লাজার মৃত্যুকূপে। একে একে বের করেছেন ২টি মৃত লাশ। আর জীবিত উদ্ধার করেছেন একজনকে। জনসাধরণকে সেখান থেকে বের করার সময় তিনিও বের হয়ে আসেন। তারপর ছুটেন হাসপাতালে। সাভারের সবগুলো হাসপাতাল আর ঢাকা মেডিকেল ও মিডফোর্ড চষে যখন পঙ্গু হাসপাতালে এলেন, তখন অনেকটাই মুষড়ে পড়েছেন তিনি। বিধ্বস্ত দেখাচ্ছিল তাকে। ডান হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বললেন, এত মানুষকে মুক্ত করলাম। এত মানুষকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম। কিন্তু নিজের বোনটাকে এখনও ফিরে পেলাম না। আমার মা সারাক্ষণ আহাজারি করছেন। কান্না থামছে না তার। বারবার ফোন দিয়ে জানতে চাইছেন, আমার মমতাজরে পেলি? কিন্তু আমি কোন জবাব দিতে পারছি না। আগে সান্ত্বনা দিয়েছে। কিন্তু এখন কিছু বলার ভাষাও যেন হারিয়ে ফেলেছি। মাকে শুধু বলি, মা দোয়া করো। আমি খুঁজছি। এর চেয়ে আর কি দুঃখ হতে পারে আমার? তিনি বলেন, রানা প্লাজার সবগুলো ফ্লোরে খুঁজেছি। মৃত-জীবিত হাজার মানুষের মুখ দেখেছি। কিন্তু কোথাও আমার বোনের মুখটা দেখতে পাইনি। বলেই রহিম কান্না শুরু করেন। আহাজারি করতে থাকেন পাগলের মতো। পাগলের মতো বলতে থাকেন- ‘সে আমাদের সবার ছোট। বড় আদরের বোন। আমার জীবনের বিনিময়ে যদি বোনটাকে উদ্ধার করতে পারতাম।’
৪র্থ তলার কারখানায় তার বড় বোনের মেয়ে শেফালীও কাজ করতেন। তিনি ঘটনার প্রথম দিন বিকালে উদ্ধার হন। রানা প্লাজায় যারা আটকা পড়েন তাদের মধ্যে অসংখ শ্রমিক আছেন যারা একই পরিবারের। মা-মেয়ে-ছেলে, আত্মীয় এ রকম অনেকেই কাজ করছেন কারখানাগুলোতে। বুধবারের ট্র্যাজেডিতে যে কয়েকটি পরিবারের একাধিক ব্যক্তি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, এখনও তাদের কেউ না কেউ নিখোঁজ রয়েছেন। একজন জীবিত উদ্ধার হলেও অপর জনের লাশ পাওয়া গেছে। আবার কোন কোন পরিবারের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তারা সাভারের এনাম হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল, সাভার সিএমএইচ, অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিডফোর্ট হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতালে ভিড় করছেন। জীবিত হোক আর মৃত হোক স্বজনদের সন্ধান চান তারা। এজন্য হন্য হয়ে ঘুরছেন এখান থেকে ওখানে। যেখানেই শুনছেন সাভার ট্রাজেডির শিকার শ্রমিকদের নেয়া হয়েছে। মমতাজের বড় ভাই রহিম বলেন, মৃত হলেও বোনটাকে পেতে চাইছি। তখন মাকে তো বলতে পারবো যে, এই নাও মা, তোমার মেয়েকে জীবিত এনে দিতে পারলাম না, মৃত মমতাজকেই (২০) তুলে দিলাম। মা অন্তত তাতে কিছুটা সান্ত্বনা পেতো।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রেবেকা (১৮) সিনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন ৬ তলার পোশাক কারখানায়। বাম পায়ে পিলার এসে পড়েছিল। ভেঙে একেবারেই ঝুলে যায়। কোমর থেকে কেটে ফেলতে হয়েছে সেটি। আর ডান হাতেও এসে বিঁধে মেশিনের একটি শিকল। পায়ের উপরেই ছিল একটি লাশ। পাশে ছিল আরও ৩ জনের মৃতদেহ। পা সরানোর কোন উপায় ছিল না। রক্তে ভেজা ছিল সারা শরীর। গায়ে লাশ রেখে বামে কাত হয়েই কাটাতে হয়েছে ৩২ ঘণ্টা। বৃহস্পতিবার বিকাল ৫টায় যখন উদ্ধার হন তখন প্রায় অচেতন ছিলেন তিনি। কিন্তু এই ট্র্যাজেডির শিকার তার পরিবারের মধ্যে তিনি একাই নয়। মা চান বানু, ফুফু ছায়াতারসহ ৭ জন আক্রান্ত হয়েছেন। বাকিদের মধ্যে আপন দাদি, খালা, নানী ও ফুফাতো বোন। তাদের মধ্যে রেবেকা ও তার ফুফু ছায়াতারা উদ্ধার হয়েছেন। বাকিদের কোন সন্ধান এখনও মেলেনি। তাদের কি পরিণতি হয়েছে তা কেউ জানেন না। তবে রেবেকা জানেন, তার মাসহ সবাইকে খুঁজে পাওয়া গেছে। চোখ মেলেই তিনি জানতে চাইছেন, মা কি করে? মা কেমন আছে? তাকে সান্ত্বনা দেয়া হচ্ছে, মা ভাল আছে বলে।

৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×