somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে পরিস্থিতিতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক চেয়েছিল এখন পরিস্থিতি আরও জটিল’

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাকারিয়া পলাশ: রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, শেখ হাসিনাকে নির্বাচনকালীন সরকারের প্রধান রেখে বিএনপির নির্বাচনে যাওয়া সম্ভব নয়। নির্বাচনকালীন সরকার প্রশ্নে তত্ত্বাবধায়ক থেকে বিএনপি বেশ খানিকটা ছাড় দিয়েছে বলে মনে হয়। তারা নির্বাচিতদের নিয়ে গঠিত গণতান্ত্রিক নির্বাচিত সরকারের প্রশ্নে রাজি আছে বলেই মনে হচ্ছে। এখন আওয়ামী লীগের পক্ষ থেকে গ্রহণযোগ্য কাউকে প্রধান হিসেবে মেনে নেয়ার ব্যাপারে ছেড়ে দেয়া উচিত। কিন্তু শেখ হাসিনা ওই সময় প্রধানমন্ত্রী থাকার ব্যাপারে অনড়।

মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের মাথায় রাখা দরকার যে, শেখ হাসিনা যখন তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলেন তার চেয়ে বর্তমান অবস্থা আরও জটিল। এখন প্রশাসনে ব্যাপক দলীয়করণ হয়েছে, সন্ত্রাসী, চাঁদাবাজি, পেশিশক্তি বেড়ে গেছে। মানুষের স্বাধীন সত্তা হারিয়ে গেছে। এখন সব মানুষ দলীয় রাজনীতির মধ্যে ঢুকে গেছে। তাই দলীয় প্রভাবমুক্ত একটি স্থায়ী প্রতিষ্ঠান অন্তত ১০/১৫ বছরের জন্য প্রয়োজন। এই সময়ের মধ্যে আমাদের গণতন্ত্রের উন্নয়ন হতে পারে এবং তত দিনে দেশের নেতৃত্বেরও পরিবর্তন হবে। আদালতও সেই রকমই পরামর্শ দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর খামখেয়ালির কারণে আজ এই জাতীয় সঙ্কট সৃষ্টি হয়েছে।
অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচন হবে বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে ড. দিলারা বলেন এটা ভাল কথা। কিন্তু, সেই পরিবেশ আমাদের দেশে হয়নি। তিনি রাষ্ট্রবিজ্ঞানী মন্টেস্কুর উদ্ধৃতি দিয়ে বলেন, প্রতিটি দেশের রাজনীতির প্রতিষ্ঠান গড়ে উঠে চিন্তা, চেতনা, ভৌগোলিক অবস্থা, ইতিহাস, সংস্কৃতি, ধর্ম- এগুলো বিবেচনায় রেখে। আমাদের দেশের মতো একটা সামন্ততান্ত্রিক (ফিউডাল) এবং বহুমাত্রিক সংস্কৃতিতে একটা দলীয় রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান অবশ্যই প্রয়োজন। আমাদের দেশে একটা নামকাওয়াস্তে গণতন্ত্র চলছে। এমনকি আমাদের গণতন্ত্রের অবস্থা ভারতের মতোও নয়। এখনও আমরা একে অপরকে গালাগালি করছি। অনাস্থা, অবিশ্বাস নিয়ে রাজনীতি চলছে। এ অবস্থায় এমন একটা স্থায়ী প্রতিষ্ঠান প্রয়োজন যা অন্তত ২-৩টা নির্বাচন পরিচালনা করবে।
রাজনৈতিক দলগুলো নিজেদের কথা চিন্তা করছে। দেশের কথা চিন্তা করছে না অভিযোগ করে তিনি বলেন, সদিচ্ছা না থাকলে বিদ্যমান রাজনৈতিক সমস্যার সমাধান হবে না। জাতীয় সঙ্কটের সমাধানের পেছনে দুই দলেরই কিছু নীতিতে ঐকমত্য প্রয়োজন। কিন্তু ক্ষমতায় কি করে টিকে থাকবো- দলগুলোর এই চিন্তার কারণে ঐকমত্য হচ্ছে না। অনেকগুলো ফর্মুলাই দেয়া হয়েছে। এর যে কোন একটা ফর্মুলা নিয়ে আলোচনা হতে পারে।
আর কোন কোন জাতীয় বিষয়ে ঐকমত্য প্রয়োজন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ আজ দুই ভাগ হয়ে পড়েছে কিছু রাজনৈতিক ইসু্যুতে। জাতীয়তা, মুক্তিযুদ্ধের ঘোষণা এসব ইস্যুতে বড় দুই দল একটা চার্টার (দলিল) স্বাক্ষর করতে পারে। বৈদেশিক নীতির ব্যাপারে, বিশেষ করে আমাদের প্রভাবশালী প্রতিবেশী ভারতের ক্ষেত্রে আমাদের নীতি কি হবে এ ব্যাপারে জাতীয় ঐকমত্য প্রয়োজন। এছাড়া চীন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বড় বড় দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রশ্নে উইন-উইন অবস্থা নিশ্চিত করতে বড় দুই দলকে একমত হতে হবে। রাষ্ট্রে ধর্ম এবং রাজনীতির অবস্থান কি হবে সে ব্যাপারেও সমঝতা প্রয়োজন।

সংখ্যাধিক্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিকেও আমলে নিতে হবে বলে মত দেন ড. দিলারা চৌধুরী। তিনি বলেন, প্রতিপক্ষকে বিনাস করে দেয়া কোন রাজনীতি হতে পারে না। ধর্মীয় ও সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোকে ম্যানেজ করতে হলে একমাত্র উপায় সুসংহত গণতন্ত্র। যুক্তরাষ্ট্রেও তো ক্লু-ক্ল্যাক্স ক্ল্যানসহ বিভিন্ন বর্ণবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে। তারা তাদের গণ্ডির মধ্যে রয়ে গেছে। গণতন্ত্রের প্রতিযোগিতায় তারা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ইলেকটোরাল কলেজে তাদের কেউ নেই। আমাদের দেশেও জামায়াত, হেফাজতে ইসলাম এবং অন্যান্য সাম্প্রদায়িক দলকে মত প্রকাশের সুযোগ দিতে হবে। জোর করে তাদের বিরুদ্ধে কিছু করলে তারা আরও জনপ্রিয় হয়ে উঠবে।
সাম্প্রতিক কোটা বিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ব্যুরোক্র্যাসি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। শক্তিশালী ব্যুরোক্র্যাসি না থাকলে দেশ চলতে পারে না। সেখানে মেধাবীদের সুযোগ দিতে হবে। নারীরা এখন অনেক এগিয়ে এসেছে। তাই নারীদের জন্য কোটা বেশি দিন রাখতে হবে না। পিছিয়ে পড়া, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য কিছু কোটা থাকতে পারে। প্রতিবন্ধীদের জন্য আলাদা ক্যাডার রাখা উচিত, কোটা নয়। আর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা রাখা মানে তাদের অসম্মানিত করা। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় খেতাব, বিশেষ সম্মাননা, তাদের সম্মানে বিশেষ দিবস ঘোষণাসহ তাদের বৈষয়িক সহায়তা দেয়া যেতে পারে। কিন্তু তাদের সন্তানদের কোটা যৌক্তিক নয় বলে তিনি উল্লেখ করেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×