আফগানিস্তানে এক নারী এমপিকে অপহরণ করেছে তালেবানরা
১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা: আফগানিস্তানে রোববার এক নারী এমপিকে অপহরণ করা হয়েছে। আফগানিস্তানে বিদ্রোহীদের হাতে কোন নারী পার্লামেন্ট সদস্যকে অপহরণের এটিই প্রথম ঘটনা। স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানায়।
গজনী প্রদেশের কাবুল কান্দাহারের মাঝামাঝি এক হাইওয়ে থেকে এমপি ফারিবা আহমাদি কাকার ও তার তিন মেয়েকে তালেবানরা অপহরণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, কান্দাহারে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে রাজধানী কাবুলে ফেরার পথে তালেবান যোদ্ধারা তাদের অপহরণ করে। পরে আফগান গোয়েন্দা পুলিশ এবং ন্যাটো বাহিনীর যৌথ অভিযানে তার মেয়েদের উদ্ধার করা হয় বলে বিবিসি জানায়।
তবে কাকার এখনও অপহরণকারীদের হাতে বন্দী রয়েছেন। অপহরণকারীরা মিসেস কাকারের মুক্তিপণ হিসেবে জেলবন্দী চার তালেবানের মুক্তি দাবি করেছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে গত মাসে কর্মক্ষেত্রে যাওয়ার পথে হেলমাদ প্রদেশের উর্ধতন এক নারী পুলিশ কর্মকর্তা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন