somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম ব্যবসায়ীদের নতুন চমক....

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্টাফ রিপোর্টার : নির্বাচন বানচালের ক্ষমতা কারো নেই- প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে ‘জনগণের শক্তিকে অবজ্ঞার শামিল’ বলে প্রতিবাদ জানিয়েছে বিএনপি। গতকাল বুধবার এক প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিরোধীদলীয় নেতা দেশনেত্রী খালেদা জিয়া জনগণের সংকল্প দ্বারা সরকারের একগুঁয়েমি নির্বাচন প্রতিহত করবেন। নির্দলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেই আগামী নির্বাচন হবে। তিনি বলেন, হযরত নূহ’র (আ.) নৌকার সঙ্গে আ’লীগের প্রতীক নৌকার তুলনা করা হাসিনার ধৃষ্টতা ছাড়া কিছুই নয়। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ওপর প্রতিক্রিয়া জানাতে এই ব্রিফিং হয়।
গত মঙ্গলবার বিকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে কোন মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেত্রীর সাধ্য নাই এ নির্বাচন বানচাল করার।
১৯৯৫-৯৬ সালের আন্দোলনে জনগণের দাবির প্রেক্ষিতে ত্রয়োদশ সংশোধনীর কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ওই সময়ে জনগণের আন্দোলনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করা হয়েছিলো। ওই ব্যবস্থা বাতিল আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারও ছিলো না। অথচ তারা এই গ্রহণযোগ্য ব্যবস্থা বাতিল করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
আওয়ামী নির্বাচনী প্রতীক ‘নৌকাকে হযরত নূহ (আ.) এর নৌকার সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, হযরত নূহ’র (আ.) নৌকার সঙ্গে তুলনা ধৃষ্টতা ছাড়া কিছুই নয়। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামীনের গবজ থেকে রক্ষা পাওয়ার জন্য হযরত নূহ (আ.) নৌকায় সব ঈমানদাররা উঠে রক্ষা পেয়েছিলেন। তখন অন্যান্য অভিশপ্ত নৌকাগুলো ডুবে গিয়েছিলো।
সরকারের ব্যর্থতা ও দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, গত সাড়ে চার বছরে সরকার জনগণের ওপর অন্যায়-নির্যাতন-অবিচার চালিয়েছে। সেজন্য জনগণের কাছে আওয়ামী লীগের নৌকা অভিশপ্ত নৌকা হিসেবে চিহ্নিত হয়ে আছে। সরকারকে বলব, দম্ভ পরিহার করে যেসব অপকর্ম ও অন্যায় করেছেন, তার হিসাব তৈরি করুন। কিয়ামতের দিন আপনাদের বিচারের মুখোমুখি হতে হবে।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর ‘কুৎসা’ রটনার প্রতিবাদ জানান রিজভী।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান ইসি’র আচরণের কারণে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি দলের সংসদ সদস্যদের কেউ কেউ এই কমিশনের কার্যক্রমের সমালোচনা করছেন। সম্প্রতি আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনও নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন। কেবল তাই নয়, কুড়িগ্রামের একজন সংসদ সদস্য অভিযোগ করেছেন, একজন কমিশনার তার জামাতা ও ছেলেকে সুবিধা পাইয়ে দেয়ার জন্য একটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছেন। এভাবে বর্তমান নির্বাচন কমিশন বিতর্কিত হয়ে পড়েছে।
বিএনপি ক্ষমতায় আসলে জঙ্গিবাদ ও বোমাবাজি বাড়বে- সরকার প্রধান ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের এই প্রচারণাকে ‘অপপ্রচার’ অভিহিত করে যুগ্ম মহাসচিব রিজভী বলেন, জঙ্গিবাদ ও বোমাবাজির ঘটনা আওয়ামী লীগের আমলেই ঘটেছে, জনগণ তা ভালোভাবে জানে। এভাবে মিথ্যাচার ও কুৎসা রটনা করে কোনো লাভ হবে না। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে মহানগর সদস্য সচিব আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক আসাদুল করীম শাহিন, যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম আজাদ, জাসাস সভাপতি এমএ মালেক, নির্বাহী সদস্য বেলাল আহমেদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন। - See more at: Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×