মইত্যা চোরা
৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মইত্যা চোরা করে চুরি
এক নাম্বার চোর,
সিঁদেল কেটে ঘরে ঢুকে
এশা টু ভোর ।
সকাল থেকে ঘুমায় সে
নিয়ে দিব্যি সুখ,
চুরির পেশায় নাই লজ্জা
নাই তো কোন দূখ ।
সাঁঝ হলেই নড়ন চড়ন
রাত হলেই কর্ম,
সিঁদেল কাটতে লাগে তার
দা, কোদাল, বর্ম ।
আস্তে আস্তে কাটে ভিটা
কাটে মেঝের মাটি,
এ কাজের ওস্তাদ সে
নিখুঁত এবং খাঁটি ।
ঘরে ঢুকে নিয়ে নেয় সব
হাড়ি,পাতিল, ভাণ্ড,
ধরা পড়লে বেধে যায়
সে কি লঙ্কা কান্ড ।
দশ গ্রামের লোক এসে দেয়
লাথি, কিল ও ঘুষি,
মইত্যা চোরা কাঁদে না তো
ভাব দেখায় সে খুশি ।
রাগ দেখিয়ে বলে সে,
“আমি ছেচড়া চোর,
পুকুর চুরি কর তোমরা
আবার খাটাও জোর” ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন