অভাগার ফরিয়াদ
২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছেলে আমার নিল বিদায়
বললো “আছে অফিস”,
সালাম করে বললো সে,
“মাগো ! ভালো থাকিস ।
দোয়া করিস আমার জন্যে
মন প্রাণ ভরে,
তোর দোয়ায় বাঁচবো আমি
শত কাজের ঘোরে”।
ছেলে আমার নিল বিদায়
বেজার করে মুখ,
অজানা ভীতি বাঁধলো মনে
বুক করে ধুক ধুক ।
আশংকা তো হলো সত্যি
আসলো ছেলে ফিরে,
পাড়া পড়শী আত্মীয় স্বজন
আছে তাকে ঘিরে ।
মাণিক আমার আছে শুয়ে
কাঠের খাঠিয়ায়,
একি হলো সোনা যাদুর
একি হলো হায় ।
ছেলে আমার ছিল বাসে
ঢাকা যাবার তরে,
হঠাৎ করে দুর্ঘটনা হলো
বাসটি খাদে পরে ।
দুনিয়া ছেড়ে নিলো বিদায়
সাত রাজার ধন,
অভাগা আমি রইলাম পরে
পাগল পারা মন ।
চিৎকার করে বলছে সে
সকল ছেলের তরে,
“ছুটিতে তোমরা বাড়ী এসো না
থেকো বসে ঘরে” ।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন