ছড়া লেখা বন্ধ
২৩ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ মন ভালো নেই
ঝিমুনি টা বাড়ছে,
হাত যেন চলে না
চোখ বুঁজে আসছে ।
মাথাটা ঝিম ঝিম
ঘুম ঘুম ভাব,
ব্রেইন তো নিবে না
আজ কোন চাপ ।
মনে যে আসছে না
আজ কোন থিম,
এলো এলো ভাবনায়
সব পঁচা ডিম ।
বাইরে তো যেতে মন
সায় কভু দেয় না,
ঠোট কাঁপে থর থর
করে না তো বায়না ।
বই খাতা আছে সব
কলমটা চলে না,
কী বোর্ডে হাত দিতে
মন কভু বলে না ।
প্রেয়সীর মুখ যেন
চোখে লাগে ঝাপসা,
স্মৃতির পাতাগুলো
হয়ে আছে আবছা ।
হারিয়ে গেছে তো
তাল, সুর ও ছন্দ,
আজ কিছু হবে না
ছড়া লেখা বন্ধ ।
------------------
২৩ জুলাই ২০১৫
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন