মামদো ভূতের খপ্পড়ে
২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাত তো বেশ গভীর
একা পথে চলছি,
সুনশান নিরবতা
ভয়ে মৃদু কাঁপছি ।
জনমানব শূন্য অঁজো
গাঁয়ের মেঠো পথ,
ভয় ভয় মনে আমার
কল্পনা উদ্ভট ।
ঝিঁ ঝিঁ পোকার মিহি ডাক
জোনাকিদের বাতি ,
সুর তুলে গাই গান
তাড়া তাড়ি হাঁটি ।
শ্মশানটা হলে পার
পাবোনা তো ভয় আর,
সময় তো নাই যে ,
কিছুক্ষণ দাড়া বার ।
হঠাত্ দেখি আধো ছায়া
ডাক চিত্কাড়র ঘেউ ঘেউ,
কান দুটি করি খাড়া
পিছে বুঝি হাঁটে কেউ ।
ঐ দূরে দেখা যায়
শ্যাওড়া গাছ যে,
হতে কিছু চলছে
করে ফেলি আঁচ রে ।
গরম বাতাস লাগে কানে
নাকি সুরে কান্না,
শরীর আমার অবশ যে
পা বলে আর না ।
আশে পাশে উড়ে বাদুর
শব্দ যে অদ্ভুত,
গগন বিদারি কন্ঠে কেউ বলে,
“আ ---মি মা----মদো ভূত” ।
বুকে বড় দুই চোখ
মাথা ছাড়া নামে কেউ,
ইয়া বড় দেহ তার
সাদা কাপড় দেয় ঢেউ ।
ধপাস করে পড়ে গেলাম
প্রাণ উড়ে গেল কৈ ?
জ্ঞান ফিরে পেলে শুনি
লোকে করে হৈ হৈ ।
হতে হোল আমাকে
হাসপাতাল ভর্তি,
মিথ্যে নয় গল্পটা
পরো পুরি সত্যি ।
----------------------
২৪ জুলাই ২০১৫
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন