মিছে মায়া- মিছে কায়া
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সবুর মিয়ার বয়স ভারী
আশি হলো পার,
ছেলে মেয়ে থাকে বিদেশ
একা জীবন তার ।
সবুর মিয়া থাকেন পড়ে
চার দেয়ালে বন্দী,
নিথর দেহ হয় না সচল
দু:খে ভরা মনটি ।
ছেলে মেয়েরা আগে ফোনে
করতো হ্যালো কত্তো,
এখন কেউ দেয় না ফোন
দুঃখ বাড়ে বড্ড ।
মাস ফুরিয়ে বছর যায়
বাড়তে থাকে কষ্ট,
ভাবে সবুর ভুল হচ্ছে
হয়তো ফোন নষ্ট ।
একে ধরে ওকে ধরে
আনলো ডেকে মেকার,
মিনতি করে বললো তাকে
ভাল করে দেখার ।
কাঁদো স্বরে বললো সবুর
আসতো কতো ফোন,
কথা বলতে না পারাতে
দুখে ভরা মন ।
নিশ্চয়ই তারা চিন্তায় আছে
কিংবা অভিমানে ,
তর আমার সইছে না যে
মহা টেনশনে ।
অট্ট হাসি দিয়ে মেকার
ফোন তো আছে ভালো,
এটা শুনেই সবুর মিয়ার
মুখটি বিষম কালো ।
আকাশ পানে সবুর মিয়া
ফ্যাল ফ্যালিয়ে রয়,
মরার আগে এ ভাবেই কি
ধাক্কা খেতে হয় ।
জন্ম দাতা পিতা যে আজ
অবহেলার পাত্র,
মিছে ভাই মায়ার সংসার
মিছে কায়া মাত্র ।
-------------------------------
২৬ জুলাই ২০১৫
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১

বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন...
...বাকিটুকু পড়ুনগানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুন
তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন