নগেন বাবুর চাইনিজ খাওয়া
১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নগেন বাবু দাওয়াতে যায়
মেনু যে চাইনিজ,
আবছা আলো রুমের ভিতর
লোক করে গিজ গিজ ।
অনেক কষ্টে চেয়ার খুঁজে
যেই না সে বসে,
পাশের চেয়ারে এক সুন্দরী
মিষ্টি গলায় কাঁশে ।
নগেন বাবু ঘামতে থাকে
হিম শীতল ঘরে,
নিয়ম কানুন নাই যে জানা
খাবে কেমন করে ।
টেবিলেতে আছে পাতা
চামুচ,পিরিচ আর বাটি,
ভাবে সে ভুল করলেই
ইজ্জত হবে মাটি ।
পাশের জনা খায় কেমনে
আড় চোখে সে দেখে,
এ ভাবেই তো খেতে হবে
মনে মনে সে শেখে ।
দেখে দেখে হাতে নেয়
কাঁটা চামুচ ছুরি,
স্যুপের বাটি সামনে নিয়ে
দেখায় বাহাদুরী ।
ভাব খানি তার এমন যেন
একেবারেই পাক্কা,
খেতে গিয়ে ভেজাল বাড়ে
খায় যে বিষম ধাক্কা ।
কোন কিছুতেই স্যুপ উঠে না
কেমনে খাবে হায়,
রাগে নগেন ধরে বাটি
স্যুপ ঢালে গলায় ।
সব চামুচ তো দূরে রেখে
হাত দিয়ে খায় চাইনিজ,
বলে নগেন বুজুক সবাই
আমি কেমন চিজ ।
-------------------------
১৪ আগস্ট ২০১৫
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন