মশার স্বর্গরাজ
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মশার স্বর্গরাজ
----------------------------
হাবিবুল ইসলাম রুবেল
------------------------------
গড়তে হবে স্বাধীন আবাস
গড়তে হবে মশার ফোর্ট,
জোট বেঁধে তাবৎ মশা
হাজির ঢাকা এয়ারপোর্ট।
ইমিগ্রেশন পার হয়েই
বিশ্বের সব মশা যে,
লাগেজ ব্যাগ সবই উধাও
পড়ে চরম দশা তে।
নাই পাসপোর্ট, নাই কড়ি
অজানা যে ভিন ভাষা,
কোথায় যাবে, হা পিত্যিস
ছাড়ে তারা সব আশা।
দংগল সব মশাগুলো
এয়ারপোর্ট ঠাই নেয়,
অনর্জাতিক শরণার্থী
কর্তৃপক্ষ রায় দেয় ।
নিত্য নতুন হাজার লোক
এয়ারপোর্ট এর চত্ত্ব্ররে,
ফরেন মশা ধরেন কষে
হুল যে বসায় হুট করে।
ভালোই কাটে দিন রাত্রি
হুল কেটেই দিন তো বেশ,
ঢাল তলোয়ার ছাড়াই তারা
দখলে নেয় একটি দেশ।
এয়ারপোর্টের চারী সীমানা
হলো তাদের আবাস আজ,
মানুষ ঠেকাতে বাড়াবাড়ি
মশার তরে স্বর্গরাজ ।
-------------------------------------
০৯ মার্চ ২০১৬
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০

গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।
আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব...
...বাকিটুকু পড়ুন
ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুন