কয়েকদিন যাবৎ মাথায় বিদেশের ভূত ঢুকছে আর মাথায় যেটা এবার ঢুকে সেটা আর বের হতে চায়না এখন কাজ কাম ফেলে শুধু একটাই চিন্তা কিভাবে বিদেশ যাবো কে দিবে ভিসা?? /

/

বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই দেশের বাহিরে থাকেন কিন্তু তাদের কাছে একবার ভিসার নাম নিলেই ২য় বার আর কেউ কথাই বলতে চায়না.. দুই দিন আগে লন্ডন, কানাডার জব ভিসা চেয়ে একটা পোস্ট করেছিলাম এক ভাই বলল উনার কাছে আছে কানাডার মেইল করতে বলল। তারপর দেখি আমার মতো আরও দুই কাঙ্গালি এসে খাড়া ওদেরও ভিসা দরকার। যাই হোক ওই ভাইকে মেইল করলাম জব এর এডড দেয়া একটা ছবি রিপ্লাই দিলেন.. আমি আবার বিস্তারিত (কত টাকা লাগবে, কত ঘন্টা ডিউটি, কতদিন সময় লাগবে ) জানতে চেয়ে মেইল করলাম কিন্তু আর কোন রিপ্লাই দিলোনা.. /

/

সামুর ব্লগে কারো কাছে আমি ভিসা চাইবোনা কিন্তু আপনাদের কাছে
আমার একটা অনুরোধ ভিসা দিতে না পারেন একটা পরামর্শ তো দিতে পারবেন !! /

লন্ডন, কানাডা, আমেরিকা এসব দেশের জব ভিসা কি পাওয়াই যায়না??