(উৎসর্গ, রাইসু)
বানিজ্য করতে বৃন্দাবনে রওনা দিয়া হাটতে হাটতে হাটতে হাটতে .. যদি সুন্দরবন পৌছাই তখন আরাম লাগেনা বলাই বাহুল্য; আবার আরাম যে চাই, তাকে পেতেই হবে তা বলাও অতি বাহুল্য ( এ উপমা বাহুল্য দোষে দুষ্ট)।আমরা বড় সাধের বাঙালী, কাঙালী ট্রিটমেন্টে আমাদের পরতা হয়না, যেমন দাওয়াত খাইতে গিয়া ভরতা ভাজি দিয়া খাওয়া হয়না।বড় বড় গুণীজনেরা আমাদের জাগতিক, মানসিক আয়েশের নিমিত্তে যবে পয়মাল করিলেন ওরফে সাঙ্গ করিলেন আপন আপন ভবলীলা, তবে কেন আরামের আশা ছাড়িয়া রণে ভঙ্গ ওহে ক্যাবলা? ছ্যাবলামি কাকে বলিস? লুটে নেরে ব্যাটা লুটে নে।
ঐ দেখ শ্যাওড়াপাড়া ওভারব্রিজের গোড়ায়, নারে ব্যাটা ভোদাই; শ্যাওড়াতলায় মামদো ভুত নয় শ্যাওড়াপাড়ায় গার্মেন্টস শ্রমিক, যদিও ঘুরিয়া ফিরিয়া একই কথা, মামদো ভুতে ইলিশ মাছ চায় আর গার্মেন্ট শ্রমিক 3000 টাকা বেতন চায় আর উভয়েই বানিজ্য নষ্ট করতে চায়, ঘুম তো অটোমেটিক নষ্ট হয়ে যায়। বল তো রে ভাইয়া কি করা যায়?
শালারা পয়সা না চেয়ে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইলেও কোন সমস্যা ছিলনা! পয়সা তো নগদ দিতে হয়, এ তো আর টাইম পাস করার জন্য কাব্য চর্চা নয় যে মুফতেই হয়।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


