somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেব্রুয়ারি: পলাশের লাল নাকি অসাধু ভ্যালেন্টাইন?

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(লিখেছিলেন সেলিম রেজা নিউটন, ছাত্র ইউনিয়নের একুশের প্রকাশনা জয়ধধনিতে( নয়া জামানার আন্দোলনের ইশতেহার নামের লেখার অংশবিশেষ) পরবতর্ীতে লেখাটির এ অংশ একটি লিফলেট হিসেবে প্রকাশ করা হয়। )
শরীরের রক্ত ঢেলে নির্মাণ করা আমাদের ইতিহাস বেদখল হয়ে যাচ্ছে প্রতিদিন।হাতছাড়া হয়ে যাচ্ছে ফাল্গুন। হাতছাড়া হয়ে যাচ্ছে ফেব্রুয়ারী।আমাদের ফেব্রুয়ারী লড়াইয়ের মাস,শপথের মাস, এটা কোন ফালতু সেন্টিমেন্টের কথা নয়। এটা হলো আমাদের ইতিহাসের মোড় ফেরানো আবেগ-সংগ্রামের-দহনের-তাড়নার ব্যাপার। বাহান্নর একুশে থেকে শুরু করে তিরাশির 14 ফেব্রুয়ারী আমাদেরকে ফেরায়-জাগায়-শেখায়। এটাই আমাদের ইতিহাস। ফেব্রুয়ারী আমাদের খুবই অন্যরকম মাস। সেই ফেব্রুয়ারী হাতছাড়া হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারীর বুক মাড়িয়ে দাপাদাপি চলছে গত ক-বছর ধরে। সাধু ভ্যালেন্টাইনের নাম নিয়ে কতিপয় সংবাদপত্র চালু করেছে অসাধু ব্যবসা। ভালোবাসার জন্য আলাদা একটি দিবস উদযাপন, ভালোবাসার নামে ব্যবসায়িক বাজারী বেলেল্লপনা! মিডিয়া শেখাচ্ছে কেমন করে ভালোবাসতে হবে, কেমন করে ভালোবাসার মানুষকে হাই-হ্যালো বলতে হবে, বলার সময় বুকের বোতাম খোলা রাখা ঠিক হবে কি হবেনা। গায়ের কাপড় কিভাবে কতটা সাজাতে-সরাতে-পরাতে হবে ইত্যাদি-প্রভৃতি। অথচ প্রকৃত ভালোবাসার সাথে আমাদের বিরোধ ছিলোনা কখনো।ফাল্গুন-ভালোবাসা-সালাম-বরকত-ফেব্রুয়ারি-রক্তপলাশ-আরেক ফাল্গুন-বাসন্তী শাড়ি-কালোব্যাজ-শহীদ মিনার মিলেমিশে একাকার হয়ে আছে আমাদের অস্থিতে-মজ্জায়-হৃদয়ে-গানে-কবিতায়। কোন ঘাপলা ছিলোনা কোথাও। আমরা, আমাদের পূর্ব মানুষেরা , ভালোবেসে হাত ধরাধরি করে মিছিলে গিয়েছি, জেলে গিয়েছি, গুলি খেয়েছি। প্রেমিকের জন্য প্রেমিকা, বান্ধবীর জন্য বন্ধু, ভাইয়ের জন্য বোন, বোনের জন্য ভাই অপো করেছি, কেদেছি-হেসেছি-উল্লাস করেছি সম্মিলিতভাবে মঞ্চে-রাজপথে-উদ্যানে-উঠোনে-ক্যাম্পাসে। সে এক ফাল্গুন ছিলো। সেই ফাল্গুনের বুকের মধ্যে আগুন ছিলো। সে আগুন ছড়িয়েছিলো সবখানে। সেই আগুনে উদ্ভাসিত হয়ে উঠেছিলো তিরাশির রাজপথ। 14 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, ছাত্র সংগ্রাম পরিষদ। কয়েক হাজার তরুণ-যুবার মিছিল। জাফর-জয়নাল-কাঞ্চন-দিপালী সাহা। ঢাকা-চট্টগ্রাম-বাংলাদেশ। বিভৎস এরশাদের খাকি চকরাবকরাদের বিরুদ্ধে, দালাল-ফড়েদের বিরুদ্ধে প্রতিরোধের প্রথম প্রহর ছিলো সেটা। ক্যাম্পাসে আর্মি ঢুকেছিলো। লাঞ্ছিত করেছিলো ছাত্র শিক কর্মচারীদের। কার্জন হলে-সায়েন্স এনেঙ্-কলাভবনে হালাকু খান। মহসিন-জহুরুল হক হলে চেঙ্গিস খান। লাঞ্ছিত হয়েছিলো বাংলাদেশ। 90 এর 6 ডিসেম্বর যে সর্বদলীয় ছাত্র ঐক্য পতন ঘটিয়েছিলো বেহায়া এরশাদের তার পূর্বসুরী ছিলো তিরাশির মধ্য ফেব্রুয়ারি। আজকের বাংলাদেশে যারা ভুলে গেছে ঐ দিন তারা হতভাগ্য-অভিশপ্ত-অকৃতজ্ঞ। আমরা কি ভুলে যাবো 14 ফেব্রুয়ারি। সেলিম-দেলোয়ারের বুকের ওপর লেফটেন্যান্ট জেনারেল ট্রাক। ফুলবাড়িয়ার রাস্তায় চাপচাপ জমাট মগজ?
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:১৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×