somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘শাকিব তিন স্ত্রী নিয়ে থাকুক, নয়তো দেশ ছেড়ে চলে যাক’

০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাকিব-বুবলী ইস্যুতে সরগরম চলচ্চিত্রপাড়া। এ দুই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা হচ্ছে। শাকিব-বুবলীর প্রেম ও তাদের সন্তানের খবর প্রকাশ্যে আসার পর গণমাধ্যমে এ নিয়ে তেমন একটা কথা বলতে দেখা যাচ্ছে না শোবিজ তারকাদের। তবে এবার এ নিয়ে মুখ খুলেছেন ঢাকাই ছবির জনপ্রিয় খলঅভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এ বিষয়ে এক সাক্ষাৎকারে ডিপজল বলেন, শাকিব তিন স্ত্রী নিয়ে থাকুক, নয়তো দেশ ছেড়ে চলে যাক। এ অভিনেতা বলেন, মুসলমান হিসেবে একজন চারটি বিয়ে করতে পারে। বিয়ে করছে তাতে কিছু যায়-আসে না। শুনলাম ও (শাকিব) ৩টা বিয়ে করেছে। আমি মনে করি তিনজনকেই স্বীকৃতি দেওয়া উচিত। এগুলো নিয়ে আর বিতর্ক না ছড়ানোই ভালো।

কারণ ফিল্মের মানুষদের নিয়ে কথা বেশি হয়। আমি শাকিবকে বলব- এটি নিয়ে যেন আর বাড়াবাড়ি না হয়। বাড়াবাড়ি বলতে ছাড়াছাড়ি যেন না হয়। যে যেখানেই থাকে না কেন, যেন সুন্দরভাবে সব কিছু টিকিয়ে রাখে।

শাকিব খানের তিন স্ত্রীর মধ্যে একমাত্র অপু বিশ্বাসকে চেনেন বলে জানান ডিপজল।

ডিপজল বলেন, আমার `কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে অপু জীবনে প্রথমবার ফিল্মে কাজ করে। এর আগে একটি ফিল্মে কাজ করেছিল, ছোট চরিত্রে। তবে ওটা না বলাই চলে। কিন্তু

আমার সিনেমা দিয়েই প্রথম নায়িকা হয়েছিল। আর দুজনকে চিনি না। অপু-বুবলী ছাড়া অন্যজন কে? এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, এক্সট্রা শিল্পী হিসেবে কাজ করা রাত্রি শাকিবের প্রথম স্ত্রী। অনেক বছর ধরে এমনই শুনে আসছি। দু-একবার এফডিসিতে আমার চোখে পড়েছে। তবে বড় কাজ করেনি ও (রাত্রি)। এক্সট্রা শিল্পী হিসেবেই সবাই চিনে-জানে। মেয়েটা অনেক গরিব। যদি ওকে আউট করে দিতে চায়, তা হলে ব্যাপারটার দ্রুত সুরাহা করে নেওয়াই ভালো। ওকে (রাত্রি) একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। রাত্রির ছেলে ওর (শাকিব) রক্তের হয়ে থাকলে অবশ্যই একটা কিছু করে দেওয়া উচিত।

এর পর ডিপজল বলেন, একটা মেয়ের জীবন নষ্ট করে দেওয়া ঠিক হবে না। ডিএনএ পরীক্ষা করলেই পেয়ে যাবে কার বাচ্চা। সব মেনে নিলে এই মেয়েটা দোষ করল কী? বাচ্চা কী আকাশ ফেটে বের হয়েছে? আমি মনে করি, এটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না। তিনজনকেই সেটআপ করে দিক। তার পর ওর মতো ও (শাকিব) চলুক। আমার মনে হয় বাজে লাইন, বাজে চিন্তা বাদ দিয়ে তিনজনকেই ফ্ল্যাট দিয়ে সুন্দর পরিবেশে রাখা উচিত। তা না হলে শাকিবই এই দেশ থেকে চলে যাক। ছেড়ে দেওয়ার চিন্তা করলে মেয়েগুলো ধ্বংস হয়ে যাবে। তাদের পরিবার আছে। একটা বাচ্চা পালা বিশাল ব্যাপার। হাতি আর বাচ্চা পালা সমান কথা।

কোর্টেসি: মানবজমিন
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×