somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফলের নাম না বলায় পুরো বাজারের ফল ট্রাক ভরে মায়ের জন্য নিয়ে এলেন ডিপজল

০৪ ঠা অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পর্দায় যেমনই থাকুক না কেন, বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গেছে তাকে। বিভিন্ন সময়ে ডিপজলের সেবামূলক কাজের কথাও উঠে আসে। তবে তিনি তার মাকে প্রচন্ড ভালোবাসতেন। তার কাছের অনেকেই এমন কথা বলেন। কমেডি অভিনেতা জ্যাকি আলমগীর জানালেন, ডিপজল সাহেব প্রচন্ড মা ভক্ত।

মায়ের প্রতি ডিপজলের ভালোবাসার কথা জানিয়ে জ্যাকি আলমগীর বলেন, ‘ডিপজল সাহেব চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক। কিন্তু তিনি একজন মা ভক্ত মানুষ। এটা হয়তো তার ভক্তরা জানেন না।’

একটি ঘটনার বর্ণনা দিয়ে জ্যাকি আলমগীর বলেন, একদিন তার মা গাড়ির ড্রাইভারকে বলেছিলেন-ডিপজলকে ফল নিয়ে আসতে বলিস। তার ড্রাইভার গাড়ি চালাতে চালাতে ডিপজল সাহেবকে বললেন-খালাম্মা ফল নিতে বলেছেন। তখন ডিপজল সাহেব বলেন-কি ফল নিতে বলছেন? ড্রাইভার উত্তরে বলেন, ফলের নাম তো বলেননি।

এরপর ডিপজল সাহেব যে কাণ্ড করলেন তা অবাক করার মতো। কারণ ফলের বাজারে গিয়ে ট্রাক ভরে সব রকম ফল কিনে মায়ের জন্য নিয়ে আসেন। ডিপজল সাহেবের এমন কাণ্ড আমরা অনেক দেখেছি। বাস্তবে তিনি অনেক ভালো মানুষ। ডিপজলের মায়ের নাম জাবেদা খাতুন। ২০১৭ সালে মাকে হারান তিনি।

করোনা মহামারির শুরু থেকেই ডিপজল নানাভাবে চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন। দাপুটে এই অভিনেতা অসহায় শিল্পী, কলাকুশলী, পরিচালক, টেকনিশিয়ানদের বরাবরই সহযোগিতা করেন। এমনকি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিভিন্ন অনুষ্ঠানেও অনুদান দিয়ে থাকেন। এরই অংশ হিসেবে করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগে অসহায় হয়ে পড়া চলচ্চিত্রের বুকিং এজেন্টদের পাশে দাঁড়ালেন তিনি। মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

হাস্যরসাত্মক অভিনয় করে মানুষকে আনন্দ দেন জ্যাকি আলমগীর। প্রায় সাত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।

সোর্স: Click This Link
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৩
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×