Extraction মুভিতে বাংলাদেশকে যেভাবে তুলে ধরা হয়েছে।
২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০২০ সালের এ্যকশন মুভি Extraction দেখলাম। বাংলাদেশে অভিনীত হওয়া মুভিটি গানফাইট আর এ্যকশনে ভরপূর। মুভিতে বাংলাদেশের পুলিশ বাহিনী এবং কিশোর গ্যাং গুলোকে গডফাদাররা কিভাবে ব্যবহার করে সেটা কদর্য ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন ছাদ থেকে একটা বাচ্চাকে ফেলে দেওয়া, আংগুল কেটে নেওয়া। আমার কাছে মনে হয়েছে ভারতীয় আণ্ডারওয়ার্ডএ এই ধরণের ঘটনা ঘটে, যেহেতু পশ্চিমারা ভারতের চোখদিয়ে অনেকসময় বাংলাদেশকে দেখে সেইজন্যই এই মুভিতে পশ্চিমাদের কাছে বাংলাদেশকে ঘৃণ্য এবং নিকৃষ্ট একটা দেশ হিসাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
বাংলাদেশের পুলিশ এবং অন্যান্য বাহিনীকে এই মুভিতে গড ফাদারদের আজ্ঞাবহ হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে। ছবির শেষদিকের একটা দৃশ্যে পুলিশের মেশিনগান সজ্জিত আর্মার্ড কারও দেখানো হয়েছে। গত দশকে প্রথম যখন ঢাকার রাস্তায় আর্মার্ড কার দেখি তখনই মনে হয়েছিল বাংলাদেশে এমন কিছু হবে যাতে প্রতিক্রিয়া হিসাবে প্রচুর গনআন্দোলন হবে এবং সেইজন্য বাংলাদেশকে কেউ বা কাহারা পুলিশি রাষ্ট্র বানানোর অংশ হিসাবে পুলিশে আর্মার্ড কার যোগ করেছে। বাস্তবে হয়েছিলও তাই। বাংলাদেশের গনআন্দোলন গুলোকে আর্মার্ড কার এবং বন্দুকের গুলি, খুন গুম ইত্যাদির মাধ্যমে নির্মম ভাবে দুমড়ে মুচড়ে দেয়া হয়েছিল। সেইসময়কার স্মৃতি Extraction মুভি আরেকবার মনে করিয়ে দিল।
আসলে বাংলাদেশ গত এক-দেড় দশকের মধ্যে যেইসব নেতিবাচক বিষয়ের মধ্যে দিয়ে গেছে, Extraction মুভি সেইসব নেতিবাচক ঘটনার একটা নেগেটিভ রিপ্রেজেন্টেশন। এই মুভিটা বাংলাদেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করেছে বলে আমার মনে হয়।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার শততম পোস্টে আজ আমিই একমাত্র ব্লগার। জানালা দিয়ে পশ্চিমের স্বচ্ছ আকাশে শুকতারা দেখছি।
নিউইয়র্ক সময় অনুযায়ী এখানে রাত ১০.৪৬ মিনিট, তারিখ ১১ই মে ২০২৬
তাপমাত্রা +৬ ডিগ্রী সেলসিয়াস
বাংলাদেশ তারিখ ১২ই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ১২ ই মে, ২০২৬ সকাল ৯:০৬
১৯৪৬ সালের আগস্ট। ব্রিটিশ ভারত তখন স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কিন্তু স্বাধীনতার স্বপ্নের ভেতরেই জমতে শুরু করেছে বিভাজনের কালো মেঘ। ধর্ম, রাজনীতি ও ক্ষমতার হিসাব এক ভয়াবহ বিস্ফোরণের দিকে এগোচ্ছিল। সেই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১
গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।
রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।
ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।
ওসবে আমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !...
...বাকিটুকু পড়ুন