somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্রষ্টা ও মানুষ-০৪

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্রষ্টা ও মানুষ-০১
স্রষ্টা ও মানুষ-০২
স্রষ্টা ও মানুষ-০৩

পৃথিবীর সকল ধর্মগ্রন্থসমূহের অমৃতবাণী রুপক ছলনায় লিখিত বা রচিত হইয়াছে, ইহা প্রমাণের অবকাশ নাই। অবশ্য বিশ্বাস করিবার জন্য আপন আপন যুক্তিই প্রাধান্য। জোর করিয়া আপন ভাবনাসমূহকে পরের ঘাড়ে চাপাইবার কোনরুপ আকাঙ্খা আমার নাই। এইসমস্ত কিছুই একান্তই আমার মতবাদ।

মাওলানা জালালউদ্দিন রুমির ভাষায়- "তুমি সত্যর সন্ধান বা তোমার কর্তার সন্ধান কোথায় করিতেছ? তুমিই যে পরম সত্য। তোমার নিজেকে তুমি জান চিন, তবেই তুমি তোমার কর্তাকে জানিতে পারিবে"।

اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ ۖ الْمِصْبَاحُ فِي زُجَاجَةٍ ۖ الزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُوقَدُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ زَيْتُونَةٍ لَا شَرْقِيَّةٍ وَلَا غَرْبِيَّةٍ يَكَادُ زَيْتُهَا يُضِيءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ ۚ نُورٌ عَلَىٰ نُورٍ ۗ يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءُ ۚ وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ ۗ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

"পরমেশ্বর দ্যুলোক ও ভূলোকের জ্যোতি (দাতা); তাঁহার জ্যোতির উপমা যথাঃ (গৃহে) দীপ সংরক্ষণীয় তাক রহিয়াছে, তন্মধ্যে দীপ রহিয়াছে, সেই দীপ কাঁচাধারে, সেই কাঁচাধার উজ্জ্বল নক্ষত্রতুল্য,কল্যাণযুক্ত জয়তুন তরুর তৈলযোগে প্রজ্জ্বলিত হইয়া থাকে, তাহা পূর্ব ও পশ্চিম দেশীয় নহে, তাহার তৈল যদিচ তাহাকে স্পর্শ না করে (তথাপি স্বতঃ) জ্যোতিদানে সমুদ্যত হয়, জ্যোতির উপরে জ্যোতি হয়, যাহাকে ইচ্ছা করেন ঈশ্বর আপন জ্যোতিদ্বারা পথপ্রদর্শন করিয়া থাকেন এবং ঈশ্বর মানবমন্ডলীর জন্য দৃষ্টান্ত সমূদয় বর্ণনা করেন, ঈশ্বর সমূদয় বিষয়ে জ্ঞানী।" সূরা নূর-৩৫

বড়পীর আব্দুল কাদের জিলানীর মতানুসারে- "(مِشْكَاةٍ فِيهَ) দ্বারা মানবদেহ, (مِصْبَاحٌ) দ্বারা আলোকিত হৃদয়, (زُجَاجَةٍ) দ্বারা কলব এবং (زَيْتُونَ) দ্বারা জীবনের দাহ্যিক শক্তির রূপ বর্ননা করিয়াছিলেন।
এই জ্যোতির্মান আলোকশক্তিই হচ্ছে মানবাত্মা বা রূহ। সংক্ষিপ্তরুপে, "মানবাত্মা উপরই মহান স্রষ্টার জ্যোতির্ময় সত্তা বিদ্যমান"।

পবিত্র কোরআনের সিংহভাগ অংশেই মানবদেহ এবং রূহের কথা রূপক অর্থে লিপিবদ্ধ রহিয়াছে।

অনুরূপভাবে, "শ্রীমদ্ভগবদগীতা" -তে কৃষ্ণ অর্জুনের রথের সারথীরূপে থাকিয়া তাহাকে বিভিন্ন হিতকল্যানকর উপদেশমূলক বানী শুনিয়েছিলেন। তথায় কর্ম, দেহ ও আত্মার বিশদ বর্ননা রহিয়াছে।

(চলিবে, যদি পরমেশ্বর চাহেন)
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।

লিখেছেন রাবব১৯৭১, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:২৮

[যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।
------------------------------------------------------------------------
একটি কার্যকর গণতন্ত্রে সংসদ হওয়া উচিত মিথ্যা ও বিভ্রান্তির বিরুদ্ধে শেষ প্রতিরোধক। এখানে তথ্য যাচাই হয়, তৈরি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নাবিকের মনের নোঙর

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২২

ছুটি শেষে যে নাবিক গৃহত্যাগ করে
ফিরে চলে পোতাশ্রয়ে নোঙর করা
তার জাহাজ পানে, জিজ্ঞেস করোনা
তাকে কখনো তার গন্তব্যের কথা।

তার মনে গেঁথে থাকে ফেলে আসা
প্রিয়জনের কান্নাভেজা মুখ আর চোখ,
বাংলার শ্যামল প্রান্তরে... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

এই পাড়েতে পদ্মা বহে, ঐ পাড়ে গঙ্গা।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:১৩

এইযে নদী দেখছো!
নদীর এ পাড়ে বহে পদ্মা।
আর ঐ পাড়েতে গঙ্গা।
একই নদীর ভিন্ন নাম
ভিন্ন জাগায় ভিন্ন কাম।
এই পাড়ে যা গা ভেজানো
ঐ পাড়ে তা পাপ ঘুচানো।
গঙ্গা-স্নানে পবিত্র হয় তাদের সারা গা।
এই পাড়েতে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×