
সর্পিল জগতের সুখানুভুতি মোড়কের পর মোড়ক,
চারদিকে রাজনীতি আজন্ম কক্ষ কাল,
ভাতে রাজনীতি, সংকল্পে রাজনীতি,
তোমাতে আমাতে কিংবা তাহাতে,
তাসের পাতে অথবা গদ্য পড়া ডেস্কে;
প্রেমিক দিনমান পলকহীন রাজনীতি অন্ত:সত্ত্বায়।
ভালোবাসা বড় হয় যখন অনাদিকাল;
রুক্ষ হাইড্রোজেনে পরস্পর কি নিষ্কাশন;
বান্ধব এই সমাজ পরকালের আস্ফালন,
যাদুকরী মন্ত্র অথবা অনাহুত ভবিষ্যৎ।
চেতনায় আজ বাসা বাঁধে শুদ্ধ নিঃশ্বাস,
অবিশ্বাস অথবা তার রুদ্র মল্লিকায়;
এতদিনকার রেল গাড়ী দঙ্গল প্রণয়,
পবিত্র হয় অাহত প্রেম সৈনিক যন্ত্রময়।
রাজনীতি আর পাশা খেলায় কৈ ওমর খৈয়াম,
রাজনীতি আর পাশা খেলায় কৈ আর লখিন্দর,
আর একটু গম গমে দিনের শুরু দু তিন টাকায়,
আর একবার দরকার কুটহীন সময় একটু সুখময়।
গোরস্থানের গলি, পূর্ব রাজাবাজার, ঢাকা।
৮/১১/২০১৫ ক্লান্ত রাত: ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

